চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার মার্কিন ভূমিতে ইরানের ড্রোন হামলার সতর্কতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ন ১২, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ইরানের সম্ভাব্য ড্রোন হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা দিলেও ক্যালিফোর্নিয়ায় বর্তমানে কোনো তাৎক্ষণিক হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন সান ফ্রান্সিসকোর মেয়র ড্যানিয়েল লুরি।

সংবাদমাধ্যম এবিসি৭ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের পর্যালোচনা করা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর এক সতর্কবার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক হামলা চালায়, তবে এর প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ড্রোন হামলার পরিকল্পনা করতে পারে ইরান।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে পাওয়া তথ্যে জানা গেছে—অজ্ঞাত একটি জাহাজ থেকে যুক্তরাষ্ট্রের উপকূলের কাছে অবস্থান নিয়ে মানববিহীন আকাশযান (ড্রোন) ব্যবহার করে ক্যালিফোর্নিয়ার অজ্ঞাত লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলার চিন্তা করছে ইরান।

বর্তমানে ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলা অভিযানের দ্বাদশ দিনে অঞ্চলটিতে মার্কিন স্থাপনা ও মিত্রদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। তবে এফবিআই জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য হামলার সময়, পদ্ধতি, লক্ষ্যবস্তু বা হামলাকারীদের বিষয়ে তাদের কাছে অতিরিক্ত কোনো নির্দিষ্ট তথ্য নেই।

যুদ্ধ শুরু হওয়ার পর ঝুঁকি পর্যবেক্ষণের জন্য ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম রাজ্যের জরুরি অপারেশন কেন্দ্র সক্রিয় করেন। বুধবার (১১ মার্চ) এক ওয়েবিনারে তিনি বলেন,আমরা এই তথ্য সম্পর্কে অবগত এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় অংশীদারদের সঙ্গে তা শেয়ার করছি। ড্রোন সংক্রান্ত ঝুঁকি সব সময়ই আমাদের নজরে ছিল।

Reneta

এদিকে সম্ভাব্য হামলা নিয়ে উদ্বিগ্ন কি না এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি এ বিষয়ে উদ্বিগ্ন নন।

জাতীয় নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তা এলিজাবেথ নিউম্যান বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক। ইরান সাধারণত অসম যুদ্ধ কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মোকাবিলা করার চেষ্টা করে, কারণ সরাসরি সামরিক শক্তিতে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না।

তিনি জানান, সম্ভাব্য ড্রোন হামলার বিষয়ে স্থানীয় পুলিশকে সতর্ক করার উদ্দেশ্য হলো মাঠপর্যায়ে অস্বাভাবিক বা সন্দেহজনক কার্যক্রম দ্রুত শনাক্ত করা।

অন্যদিকে ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান মার্ক ডিসলনিয়ার যুক্তরাষ্ট্রের ইরানে বোমা হামলার সমালোচনা করে বলেন, বর্তমান সময় অস্বাভাবিক ও উদ্বেগপূর্ণ হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার পাশাপাশি স্বাভাবিক জীবনও চালিয়ে যেতে হবে।

বুধবার রাতে সান ফ্রান্সিসকোর মেয়র ড্যানিয়েল লুরি বলেন, রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তারা নিশ্চিত করেছেন যে শহরের জন্য বর্তমানে কোনো তাৎক্ষণিক হুমকি নেই।

এদিকে সান ফ্রান্সিসকো, ওকল্যান্ড ও সান হোসেসহ বে এরিয়ার বিভিন্ন পুলিশ বিভাগ জানিয়েছে, তারা রাজ্য ও ফেডারেল নিরাপত্তা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং এখন পর্যন্ত এলাকায় কোনো নির্দিষ্ট হামলার হুমকির তথ্য পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরানইরান যুদ্ধ ২০২৬ইসরায়েলযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT