চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারিশ্রমিকের কারণে এনটিআরের প্রস্তাবও ফেরালেন সামান্থা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ন ২৭, আগস্ট ২০২২
বিনোদন
A A

২০১০ সালে তেলেগু পরিচালক গৌতম বাসুদেব মেননের ছবি ‘ইয়ে মায়া চেসাভে’র মধ্যে দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেছিল ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। যার পর থেকেই অভিনেত্রী দর্শকদের উপহার দিয়ে চলেছেন একের পর এক হিট ছবি।

তবে আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির এক আইটেম গান ‘ওও আন্তাভা’ দিয়ে সবচেয়ে বেশি নজর কেড়েছেন এই অভিনেত্রী। শোনা যায়, ‘পুষ্পা’র এই আইটেম গানের জন্য পাঁচ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন সামান্থা। সেই থেকেই নাকি এখন নিজের পারিশ্রমিকও বাড়িয়েছেন এই অভিনেত্রী।

শোনা যাচ্ছে, সম্প্রতি ‘জুনিয়র এনটিআর’এর ছবিতে কাজ করার প্রস্তাবও এসেছিল সামান্থার কাছে, কিন্তু চাহিদা মত পারিশ্রমিক না মেলায় সেটির প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। পরিচালক কোরাতালা শিভা চেয়েছিলেন সামান্থা মূল চরিত্রে অভিনয় করুন। তবে, গুঞ্জন রটে পারিশ্রমিকের সমস্যার কারণেই ছবিটি বাতিল করেছেন অভিনেত্রী।

এদিকে গোপন সূত্রে খবর, পরিচালক সামান্থাকে আড়াই কোটি রুপির প্রস্তাব করেছিলেন। কিন্তু সামান্থা বলেছিলেন, চার কোটির কমে করবেন না।

সেই সঙ্গে এও জানা যায়, এমন ঘটনা প্রথমবার ঘটছে না। পারিশ্রমিক মন মতো না হওয়ায় আজকাল অনেক ছবির চুক্তিতেই যেতে চাইছেন না সামান্থা।- কইমই ডটকম

Jui  Banner Campaign
ট্যাগ: পারিশ্রমিকসামান্থা রুথ প্রভু
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT