চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভক্তের মন্তব্যে চটলেন সামান্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ০১, জুলাই ২০২৪
বিনোদন
A A

তেলুগু এবং তামিল চলচ্চিত্রের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে খ্যাতি অর্জন করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি এ অভিনেত্রী পডকাস্টে টেক২০- স্বাস্থ্যকর খাবার খাওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।

এপিসোডটি অনলাইনে প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টা পরে, একজন ভক্ত সেখানে কমেন্টে উল্লেখ করেছেন যে সামান্থা এখন স্বাস্থ্যকর খাদ্যাভাস সম্পর্কে কথা বলছেন, এদিকে তিনি অতীতে অস্বাস্থ্যকর খাবার এবং পানীয় ব্র্যান্ডগুলির প্রচার করছেন। আর ভক্তের এমন কমেন্টে মেজাজ হারালেন সামান্থা।

পাল্টা জবাবে অভিনেত্রী লিখেছেন, ‘আমি অতীতে ভুল করেছি। আগে এসব বিষয়ে ভালো জানতাম না, তবে আমি এখন সমর্থন করা বন্ধ করে দিয়েছি। আমি যা প্রচার করি তাই নিজের জীবনে অনুশীলনে বিশ্বাসী।’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমি কতটা শিখেছি তা বিবেচনা করেন। এখন এমন জিনিসগুলো দেখা কঠিন যা আমি আগে হয়ত জানতাম না। আমার পছন্দের খাবার বা ব্র্যান্ড যাই হোক না কেন, আমার পুরো নীতি এখন একটি স্বাস্থ্যকর জীবনের উপর’।

সামান্থা মায়োসাইটিস রোগে আক্রান্ত। এটি একটি বিরল অটো ইমিউন রোগ যার ফলে পেশীতে প্রদাহ বা ঘায়ের সৃষ্টি হয়। তিনি গত বছর তার স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করার জন্য কাজ থেকে ছয় মাসের বিরতি নিয়েছিলেন।

আমেরিকা থেকে ফিরে সম্প্রতি বেঙ্গালুরুতে ফের হাসপাতালে ভর্তি হতে হয় এ অভিনেত্রীকে।  চিকিৎসার পরবর্তী পর্যায়ের জন্য দক্ষিণ কোরিয়া পাড়ি দিতে পারেন তিনি। তার মধ্যেই বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একটি রোম্যান্টিক তেলুগু ছবির করার কথা ছিল। তার শুটিংও খুব জলদি শেষ করবেন বলে জানিয়েছেন।  –হিন্দুস্থান টাইম 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দক্ষিনী অভিনেত্রীসামান্থা রুথ প্রভু
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT