চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্লাভস-হেলমেট ছুঁড়ে মেরে শাস্তি পেলেন সালমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ন ১৪, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

মেহেদী হাসান মিরাজের করা রানআউটের পর মেজাজ ধরে রাখতে পারেননি সালমান আলি আগা। রাগের মাথায় গ্লাভস-হেলমেট ছুঁড়ে মারেন পাকিস্তানি ব্যাটার। এ জন্য এবার শাস্তি পেতে হল তাকে।

গ্লাভস-হেলমেট ছুড়ে মারার ঘটনায় সালমানকে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে এই ব্যাটারের নামের পাশে। গত দুই বছরের মধ্যে প্রথমবার ডিমেরিট পয়েন্ট পেলেন সালমান।

ইনিংসের ৩৯তম ওভারের চতুর্থ বলে রিজওয়ানের শটে বল যায় মিরাজের দিকে। মিরাজ সেটি পা দিয়ে আটকান। এ সময় নন-স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটার সালমান ক্রিজের বাইরে ছিলেন। বলটি তাদের দুজনের পায়ের কাছেই ছিল। সালমান বলটি মিরাজের হাতে দিতে একটু ঝুঁকেছিলেন। তবে সালমান বল ধরার আগেই মিরাজ বল নিয়ে স্টাম্পে মারেন এবং রানআউটের আবেদন করেন। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে গেলে দেখা যায়, সালমান ক্রিজের বাইরে ছিলেন।

আউট মেনে নিতে পারেননি সালমান, মাঠেই অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। হেলমেট এবং গ্লাভস ছুঁড়ে মারেন। এ ঘটনাকে কেন্দ্র করে লিটন দাসের সঙ্গে তর্কও হয় তার। পরিস্থিতি শান্ত করেন রিজওয়ান। তবে সহজে রাগ থামেনি সালমানের। মাঠ ছেড়ে বাউন্ডারি সীমানা পার হওয়ার পর আরও একদফা হেলমেট এবং গ্লাভস ছুড়ে মারেন এই ব্যাটার।

এই ঘটনাকে কেন্দ্র করে সালমানের ওপর ‘অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুইপমেন্ট’ অভিযোগ আনেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। অভিযোগ মেনে নেয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টসসালমানমিরপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্লাভস-হেলমেট ছুঁড়ে মেরে শাস্তি পেলেন সালমান

মার্চ ১৪, ২০২৬

খাল কেটে কুমির বাগধারার জন্মকথা

মার্চ ১৪, ২০২৬

১২ দিনে চট্টগ্রাম বন্দরে ১৬ জ্বালানিবাহী জাহাজ, পথে আরও ৩

মার্চ ১৪, ২০২৬

অনেক জায়গায় শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় হাওর এলাকার কৃষক

মার্চ ১৪, ২০২৬

ইরানের খারগ দ্বীপে সব সামরিক স্থাপনা ধ্বংস করেছে মার্কিন বাহিনী: ট্রাম্প

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT