অনেকেই জানতেন যে সালমান খান বরুণ ধাওয়ানের ‘বেবি জন’ এ একটি ক্যামিও করতে চলেছেন। ছবির প্রযোজক অ্যাটলি নিজেও সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খানের ক্যামিও নিয়ে কথা বলেছিলেন। অবশেষে মুক্তি পেল সেই ছবিটি।
আর ছবি মুক্তির পরই সালমান খানের ক্যামিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। আর তার এই ভিডিও লিক হয়ে যাওয়াতেই এবার ক্ষেপে আগুন তার ফ্যানরা।
ছবিতে সালমানকে ‘এজেন্ট ভাইজান’ এর চরিত্রে ক্যামিও করতে দেখা গিয়েছে। আর ভাইজানকে এমন একটি চরিত্র, এমন এক বীরত্বপূর্ণ অবতারে দেখা তার ভক্তদের জন্য বড়দিনের বড় ট্রিট তা তো বলাই বাহুল্য। বিগ স্ক্রিনে সালমানকে এই অবতারে দেখার যে মজাই আলাদা, তা তার ভক্তরা খুব ভালো করেই জানেন।
কিন্তু সেই ভিডিও ইন্টারনেটে ফাঁস হওয়াতেই রেগে লাল সালমান ভক্তরা। তারা এই সারপ্রাইজ প্রেক্ষাগৃহে বসে উপভোগ করতে চেয়েছিলেন, তাই তারা এই ভিডিও যারা শেয়ার করেছেন তাদের এটি ডিলিট করে দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
একজন লিখেছেন, ‘এটি ডিলিট করুন প্লিজ, পাইরেসিকে উৎসাহ দেবেন না।’ আর একজন লেখেন, ‘ডিলিট করে দিন ভাই, এইভাবে আমাদের ছবি দেখার অভিজ্ঞতাটা নষ্ট করবে না।’








