চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিনেমার জন্য বেঞ্চমার্ক এখন ১০০০ কোটি হওয়া উচিত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ন ২২, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

বলিউড সিনেমার বক্স অফিসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১০০ কোটি রুপি আয়ের সিনেমাতে যদি কেউ অভিনয় করে থাকেন তবে তিনি হলেন বলিউড ভাইজান সালমান খান। যদিও সম্প্রতি শাহরুখ খানের পরপর দুটি সিনেমা বক্স অফিসে ৫০০ কোটির আয় ছাড়িয়েছে। তাইতো বলিউডে এখন আয়ের নতুন বেঞ্চমার্ক তৈরি হচ্ছে বলেই ধারণা বিশেষজ্ঞদের।

এবার সেই প্রসঙ্গেই নিজের মতামত জানালেন সালমান খান নিজেও। সম্প্রতি গিপ্পি গ্রেওয়ালের নতুন পাঞ্জাবি ছবি ‘মওজা হি মওজা’র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে গিয়ে সালমান খান বলেন, ‘১০০ কোটির ক্লাব এখন সবার নিচে।’

একটি ভাইরাল পোস্টে দেখা যায় সেই অনুষ্ঠানে সালমান খানকে সঞ্চালক জিজ্ঞেস করছেন, ‘১০০ কোটির ক্লাব প্রসঙ্গে যদি কথা বলি, আপনি তো সেই ক্লাবের একেবারে পোস্টার বয়।’

উত্তরে সালমান খান বলেন, “আমার মনে হয় ১০০ কোটির ক্লাব এখন সবার নিচে। এখন পাঞ্জাবি, হিন্দি বা অন্যান্য সব ইন্ডাস্ট্রির জন্য বক্স অফিস বেঞ্চমার্ক ৪০০, ৫০০ কিংবা ৬০০ কোটির উপর হবে। মারাঠি সিনেমাগুলিও এখন সহজেই ১০০ কোটি আয় করে নিচ্ছে। এখন ১০০ কোটি টাকা আয় করা কোনো ব্যাপার নয়। আমার মনে হয় একটা সিনেমার জন্য বেঞ্চমার্ক এবার ১০০০ কোটি হওয়া উচিত।”

পাঞ্জাবি চলচ্চিত্র ‘মওজা হি মওজা’ সিনেমাটি আগামী ২০ অক্টোবর মুক্তি পেতে চলেছে। এটা একটি কমেডি ঘরানার চলচ্চিত্র। অন্যদিকে সালমান খানকে আগামীতে ‘টাইগার ৩’ সিনেমায় দেখা যাবে। তার সঙ্গে থাকবেন ক্যাটরিনা কাইফ। আসছে  দীপাবলিতে মুক্তি পেতে পারে বহুল প্রতিক্ষীত এই সিনেমাটি।সূত্র: এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বলিউডসালমান খানসিনেমাহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

ফ্যামিলি কার্ড প্রকল্প উদ্বোধন, উপকারভোগীদের মোবাইলে পৌঁছাল অর্থ

মার্চ ১০, ২০২৬

ঈদযাত্রা আনন্দের করতে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT