চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের সিনেমার নাম বদলে ‘মাতৃভূমি’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ন ১৭, মার্চ ২০২৬
বিনোদন
A A

হঠাৎ করেই বদলে গেল বলিউড তারকা সালমান খানের বহুল আলোচিত সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর নাম। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’।

২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। গত বছরের ২৭ ডিসেম্বর নিজের জন্মদিনে ছবিটির টিজার প্রকাশ করেন সালমান খান। এরপর থেকেই সিনেমাটির বিষয়বস্তু নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।

আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের দাবি, ছবিটির প্রেক্ষাপট নিয়ে আপত্তি তুলেছে বেইজিং। চীনা সংবাদমাধ্যমের মতে, এই সিনেমা জাতীয়তাবাদ উসকে দিতে পারে এবং এতে চীনা সেনাবাহিনীকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।

যদিও পরিচালক অপূর্ব লাখিয়া বা প্রযোজনা প্রতিষ্ঠান এখনো নাম পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি, তবে বিশ্লেষকদের ধারণা—কূটনৈতিক চাপ এড়াতে শিরোনাম থেকে ‘গালওয়ান’ শব্দটি সরিয়ে নতুন নাম বেছে নেওয়া হয়েছে।

‘মাতৃভূমি’ সিনেমায় সালমান খানকে গালওয়ান সংঘর্ষে ভারতীয় বাহিনীর এক সাহসী সদস্যের চরিত্রে দেখা যাবে। চরিত্রটি বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপনের জন্য তিনি কয়েক মাস কঠোর ডায়েট মেনে চলেছেন এবং প্রেশার চেম্বারে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর রণকৌশল ও নেতৃত্ব সম্পর্কে জানতে সেনাসদস্যদের সঙ্গেও সময় কাটিয়েছেন।

সিনেমাটির নাম পরিবর্তনের পর এর কাহিনিতে কোনো বড় পরিবর্তন আসছে কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। দেশাত্মবোধক অ্যাকশন থ্রিলার হিসেবে ছবিটি সালমান খানের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন তার অনুরাগীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‘ব্যাটল অফ গালওয়ান’‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’বলিউড তারকাসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছে লাখো মানুষ

মার্চ ১৭, ২০২৬

‘পাকিস্তান ও ইসরায়েলি শাসনের পার্থক্য পাওয়া কঠিন’- ক্ষোভ আফগান ক্রিকেটারদের

মার্চ ১৭, ২০২৬

ঈদে চ্যানেল আই: নতুন ৭ চলচ্চিত্র, ১৩ টেলিছবি, ১৬ নাটক

মার্চ ১৭, ২০২৬

মোজতবা খামেনি অল্পের জন্য ‘বেঁচে গেছেন’

মার্চ ১৭, ২০২৬
অভিযুক্ত ওয়ার্ড বিএনপির সভাপতি কাইয়ুম ও ভুক্তভোগী ইউপি সদস্য আবদুল হাই

ভিজিএফ কার্ডের ভাগ না পেয়ে ইউপি সদস্যের বাড়িতে হামলার অভিযোগ

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT