চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুকেশের কারণেই জ্যাকুলিনের সঙ্গ ত্যাগ করেন সালমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ন ১৯, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

২০০ কোটি টাকার অর্থ আত্মসাৎ মামলার তদন্ত যতোই সামনের দিকে এগোচ্ছে ততোই সামনে আসছে জ্যাকুলিন ও সুকেশের সম্পর্কের নানা তথ্য। এরইমধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তারা জানতে পেরেছেন, সুকেশের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে জ্যাকুলিনকে আগেই সতর্ক করেছিলেন বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও অক্ষয় কুমার।

জ্যাকুলিনকে সুকেশ বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এমন খবর জানার পর সালমান-অক্ষয় নিজে জ্যাকুলিনকে সুকেশের সাথে মেলামেশা না করতে অনুরোধ করেছিলেন। কিন্তু জ্যাকুলিন তাদের সতর্কবাণীতে কর্ণপাত না করে মেলামেশা চালিয়ে গেছেন। আর তাতেই যেন বিপত্তি হলো এই সুন্দরীর।

বলিউড লাইফের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, সুকেশের সঙ্গে বিতর্কে জড়ানোর পর থেকেই বলিউডের অনেকেই জ্যাকুলিনের সঙ্গ ত্যাগ করেছেন। তবে সবচেয়ে চমকে দেওয়ার মত ব্যাপার ছিল জ্যাকুলিনের কাছ থেকে সালমানের সরে যাওয়ার ব্যাপার।

কম বেশি সবাই জানেন জ্যাকুলিনের বলিউড ক্যারিয়ারের পেছনে সালমানের বেশ বড় হাত রয়েছে। সালমানের বিপরীতে ‘কিক’ সিনেমাতে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে সবার নজরে এসেছেন অভিনেত্রী। তখন থেকেই জ্যাকুলিনের পাশে ছিলেন সালমান।

তবে কোন বিতর্কের অংশ হতে চাননি সালমান। তাইতো জ্যাকুলিনের থেকে সরে গেছেন তিনি। যদিও বরাবরই সালমান বেশ বন্ধু পরায়ণ। তবে একজন আইন মান্যকারী ব্যক্তি হওয়ায় আইন ভঙ্গ করতে নারাজ তিনি।

সূত্র: কইমই ডটকম

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়জ্যাকুলিন ফার্নান্দেজবলিউডসালমান খানসিনেমাসুকেশ চন্দ্রশেখর
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT