চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁচার জন্য ২ কোটি দিয়ে বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ন ১৯, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত সালমান। বাবা সিদ্দিকিকে খুনের পর আরও বাড়ানো হয়েছে অভিনেতার নিরাপত্তা। গুলি থেকে বাঁচতে ২ কোটি রুপি দিয়ে কিনলেন নতুন বুলেটপ্রুফ গাড়ি।

বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যার পর থেকে সালমান খানের নিরাপত্তা নিয়ে মুম্বাই পুলিশের দুশ্চিন্তাও বেড়েছে। চিন্তিত সালমানের কাছের মানুষরাও। এর মাঝেই নতুন করে হুমকি এসেছে সালমান খানের নামে। মুম্বাই ট্রাফিক পুলিশের একটি হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ আসে, যাতে সালমান খানের কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করা হয়। নেয়া হয়েছে লরেন্স বিষ্ণোইয়ের নাম। বলা হয়েছে, টাকা না দিলে বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে সালমান খানের অবস্থা।

প্রাণে বাঁচতে দুবাই ঠেকে নতুন একটি বুলেটপ্রুফ এসইউভি আমদানি করলেন ভাইজান। এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছিলেন সালমান। সেই গাড়িতেই সবখানে যাতায়াত করতেন।

সালমানের কেনা নতুন বুলেটপ্রুফ এসইউভি-তে রয়েছে নতুন অনেক ফিচার্স। বুলেট ভেদ করতে পারবে না এমন কাচ দিয়ে তৈরি সেই গাড়ি। আছে বম্ব অ্যালার্ট। এই গাড়ির জন্য সালমানকে খরচ করতে হয়েছে ২ কোটি রুপি।

১২ অক্টোবর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বিধায়ক ছেলে জিশান সিদ্দিকির অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয় মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকিকে। বলা হচ্ছে, সালমান খানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই নাকি প্রাণ গিয়েছে তার। এই ঘটনায় ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। বাবা সিদ্দিকি খুনের পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত রয়েছে বলে সন্দেহ করছে মুম্বাই পুলিশ।

কয়েকমাস আগেই সালমানের বাড়ির সামনে চলেছিল এলোপাথাড়ি গুলি। এরকম ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেই বিগ বস ১৮-র শুটিং সারছেন অভিনেতা।

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

Jui  Banner Campaign
ট্যাগ: লরেন্স বিষ্ণোইসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত ক্ষমতায় এলে বৃদ্ধ ও শিশুদের চিকিৎসা ফ্রি থাকবে: অধ্যাপক মুজিবুর

ফেব্রুয়ারি ৪, ২০২৬
নির্বাচন কমিশন ভবন ছবি: সংগৃহীত

যেসব জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট হয়নি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

‘প্রেমিক’ নামে কোনো সিনেমা করছেন না নিশো, তবে…

ফেব্রুয়ারি ৪, ২০২৬

এপস্টেইন নথি পড়ে স্তম্ভিত, সনাতন দর্শন নিয়ে সরব কঙ্গনা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

৪১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT