চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বয়সের ভারে শুটিং করতে সমস্যা হচ্ছে সালমানের!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ন ১৭, জুলাই ২০২৫
বিনোদন
A A

দীর্ঘ ২০ বছর ধরে হিন্দি সিনেমার অন্যতম শীর্ষস্থানীয় অ্যাকশন তারকা হিসেবে রীতিমতো রাজত্ব করেছেন বলিউড ভাইজান সালমান খান। তবে তার পরবর্তী ছবি ‘ব্যাটেল অব গালওয়ান’র মতো পরিশ্রম-অধ্যাবসায় অন্য কোন সিনেমায় করতে হয়নি, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন সালমান।

বহুল প্রতীক্ষিত ‘ব্যাটেল অব গালওয়ান’ ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘাতের উপর ভিত্তি করে তৈরি। সিনেমার পরিচালক ‘শুটআউট অ্যাট লোখণ্ডওয়ালা’ খ্যাত অপূর্ব লাখিয়া।

এক সপ্তাহ আগেই সামনে এসেছে সিনেমার পোস্টারের ঝলক৷ সম্প্রতি এই সিনেমা নিয়ে মুখ খুলেছেন সালমান। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই সিনেমায় শারীরিকভাবে ভীষণ পরিশ্রম করতে হয়েছে। প্রতি বছর, প্রতি মাস, প্রতিটি দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে৷’

ভাইজানের কথায়, ‘আমাকে এখন ট্রেনিংয়ে আরও বেশি সময় দিতে হয় ৷ আগে আমি সিনেমার আগে এক-দু সপ্তাহ নিজেকে ট্রেন করতাম। কিন্তু এখন এই সিনেমার জন্য আমাকে দৌড়ানো থেকে শুরু করে কিকিং, পাঞ্চিং এই সবকিছু আরও বেশি সময় দিতে হচ্ছে৷ ‘সিকান্দার’ সিনেমাতে অ্যাকশন ছিল একরকম, তার চরিত্র ছিল একরকম৷ কিন্তু এই সিনেমা করার ক্ষেত্রে বুঝেছি এটা ফিজিক্যালি আলাদা। পাশাপাশি লাদাখে শুটিং, ঠাণ্ডা আবহাওয়া, জলে শুটিং আলাদা করে আরও বেশি চ্যালেঞ্জ তৈরি করেছে৷’

প্রথমে এই ছবি ঘিরে ভীষণ উত্তেজিত ছিলেন সালমান ৷ এই মাসের শুরুতেই সিনেমার ঘোষণা করেছেন। ৫৯ বছর বয়সী অভিনেতা বলেন, ‘আমি যখন এই সিনেমা সাইন করি তখন মনে হয়েছিল, এটা দুর্দান্ত একটা বিষয় হতে চলেছে। কিন্তু এখন বুঝতে পারছি এই সিনেমা করা ভীষণ ভীষণ ডিফিকাল্ট। আমি ২০ দিন লাদাখে ছিলাম। তার মধ্যে সাত থেকে আটদিন কনকনে ঠাণ্ডা জলে শুটিং করেছি। আমরা এই মাসে শুটিং করব আবার৷’

রিপোর্ট অনুসারে, সালমান খানের এই সিনেমা ঈদে মুক্তি পাবে না৷ সাধারণত ভাইজানের সিনেমা ঈদের বক্স অফিস দখল করে। কিন্তু ‘ব্যাটেল অব গালওয়ান’ সিনেমার ক্ষেত্রে মুক্তি পরিকল্পনা নিয়ে সালমান জানিয়েছেন আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে। পাশাপাশি তিনি জানিয়েছেন ২০১৫ সালের ব্লকব্লাস্টার হিট সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল নিয়েও কাজ চলছে৷

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: 'ব্যাটেল অফ গালওয়ান'শুটিংসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

মার্চ ১৩, ২০২৬

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ

মার্চ ১২, ২০২৬

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

মার্চ ১২, ২০২৬

মেহেদির রং মোছার আগেই রক্তে লাল সড়ক: দুর্ঘটনায় নিমেষেই শেষ দুটি প্রাণ

মার্চ ১২, ২০২৬

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT