চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবো’

ভাগ্নে হত্যার বিচার দাবি করে সালমান শাহর মামা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ন ০২, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

আবারও আলোচনায় নব্বই দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মৃত্যু। প্রায় ২৯ বছর পর এই নায়কের মৃত্যুর ঘটনাটি হত্যা মামলায় রূপ নিয়েছে। আদালতের নির্দেশের অপমৃত্যুর মামলা থেকে নতুন করে হত্যা মামলা দায়ের করেছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।

মামলাটি পুনরায় তদন্তের জন্য রমনা থানায় পাঠানো হয়েছে। তাই আইনশৃঙ্খলা বাহিনী আবারও আসামিদের সন্ধানে তৎপরতা শুরু করেছে।

মামলার বাদী আলমগীর কুমকুম বলেন, শুনছি আসামীরা নাকি পালিয়েছে। কিন্তু আমাদের দেশের পুলিশ যদি চায়, তাহলে কোনো সময় মামলার আসামীদের এক ঘণ্টার মধ্যে ধরতে পারে। আমাদের দেশে স্বদিচ্ছার অভাব। মামলায় যদি কোনো ক্ষতি হয় অথবা সঠিক বিচার না পেলে প্রয়োজনে আন্তর্জাতিক আদালত যাবো। তবুও প্রমাণ করে ছাড়বো সালমান শাহ আত্মহত্যা করে নাই। কারণ আমাদের কাছে প্রমাণ আছে।

আলমগীর কুমকুম অভিযোগ তুলে বলেন, ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত বলে আসছি প্রমাণ আছে সালমান আত্মহত্যা করে নাই। মারা গেলে দুইবার পোস্ট মর্টেমে জালিয়াতি হয়েছে সেই প্রমাণও আছে। লাশ দাফনের আগে দেখেছি গলার চিকন দাগ কিন্তু সে দড়ি দিয়ে আত্মহত্যার কথা বলা হচ্ছে সেটা ছিল মোটা। তাছাড়া পোস্ট মর্টেম করলে কপালে কাটতে হয়। কিন্তু সালমানের কপালে তেমন দেখিনি। সব ছবি নেয়া আছে। তাছাড়া ডেথ সার্টিফিকেট দেয়ার আগে কীভাবে লাশের পোস্ট মর্টেম হয়? সালমানের ক্ষেত্রে এটাই করা হয়েছে।

সালমান শাহর সাবেক স্ত্রী সামিরাকে আসামী করা হয়েছে। এরপর থেকে তিনি লাপাত্তা! আলমগীর কুমকুল বলেন, তার (সামিরা) যদি সৎ থাকে, তাহলে পালিয়ে বেড়াচ্ছেন কেন? উনি সৎ হলে থানায় গিয়ে বললেন, আমার বিরুদ্ধে কি অভিযোগ তদন্ত করুন। কিন্তু সে পালায় কেন? আবার ডন নিজেকে সালমান শাহর বন্ধু দাবি করে, কিন্তু সালমানের জানাজায় যায় নাই কেন? কিংবা তারপর কোনোদিন সালমান শাহর কবর জিয়ারতে যায়নি কেন? সিনেমার অনেকে তো সালমানের মৃত্যুর পর সিলেট গেলে কবর জিয়ারত করে কিন্তু ডন কেন যায় না?

এদিকে, ২০ অক্টোবর হত্যা মামলা দায়ের করার পর সালমান শাহ হত্যা মামলায় ১১ জন আসামীকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। রমনা থাকার ওসি গোলাম ফারুক জানান, প্রায় ২৯ বছর আগে দায়ের করা এই মামলার আসামিদের খোঁজে পুলিশ সক্রিয় রয়েছে। যারা দেশে আছেন, তাদের অবস্থান প্রযুক্তির মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে। অনেকেই দেশের বাইরে পলাতক রয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে।

Reneta

সবশেষে সালমান শাহর মামা আলমগীর কুমকুম বলেন, রিক্সা, সিএনজি-তে চড়ে কোথাও গেলে কিংবা রেস্টুরেন্টে খেতে বিল নিচ্ছে না। তারা বলছে, আপনি সালমান শাহর মামা। আমাদের টাকা দেয়া লাগবে না। এই টাকা দিয়ে মামলা চালান। আমরাও মামলা চালাতে শরীক হলাম।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর একে একে থানা-পুলিশ, সিআইডি, র‍্যাব, পিবিআইসহ একাধিক সংস্থা তদন্ত চালায়। সব প্রতিবেদনেই ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও সালমানের পরিবারের আপত্তিতে প্রতিবারই তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলমগীর কুমকুমলিড বিনোদনসালমান শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

মার্চ ৫, ২০২৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার উদ্যোগ ব্যর্থ

মার্চ ৫, ২০২৬

বিআরটিএ চেয়ারম্যান ওএসডি

মার্চ ৫, ২০২৬

ঈদযাত্রায় ১৫ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু

মার্চ ৫, ২০২৬

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন আইন উপদেষ্টা নিয়োগ

মার্চ ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT