চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে বিশেষ ছাড়ে অটোরিকশা চালাচ্ছেন সাঈদুল

শ্যামল ভৌমিকশ্যামল ভৌমিক
১:১১ অপরাহ্ন ১৪, মার্চ ২০২৪
কুড়িগ্রাম, জনপদ
A A

কুড়িগ্রামে পবিত্র রমজান মাস উপলক্ষে অটোরিকশার নিদিষ্ট ভাড়া থেকে ৫ টাকা ছাড় দিয়েছেন এক চালক। ব্যাটারি চালিত অটোরিকশায় টাঙানো এমন একটি ব্যানার নজর কেড়েছে কুড়িগ্রামের মানুষের।

বিষয়টি সামান্য মনে হলেও এর মহত্ব অনেক বেশি বলে ধারণা এলাকাবাসীর। কেননা নিজের সামর্থ্য অনুযায়ী পবিত্র রমজান মাস জুড়ে সামান্য আয়ের ব্যাটারি চালিত অটোরিকশার ভাড়া কমিয়েছেন সাঈদুল ইসলাম (৩৬) নামের এই অটোরিকশা চালক। যে কেউ যাত্রী হয়ে তার অটোরিকশায় উঠে গন্তব্যে পৌঁছার পর নিদিষ্ট ভাড়ার চেয়ে তিনি কম নিচ্ছেন ৫-১০ টাকা পর্যন্ত। আর এ জন্য তার অটোরিকশায় সামনে-পিছনে ব্যানার করে লাগানো হয়েছে ডিসকাউন্টের অফার।

বৃহস্পতিবার (১৪ মার্চ) অটোরিকশায় টাঙানো যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে। তিনি অটোরিকশার টাঙানো ব্যানারে লিখেছেন, পবিত্র রমজান মাস উপলক্ষে নিদিষ্ট ভাড়া থেকে ৫ টাকা ছাড়।

সেই ছবিতে সঞ্চয় রায় নামের একজন লিখেছেন, এইরকম মহৎ কাজ এই যুগে কে করে? রবিউল ইসলাম নামের আরও একজন লিখেছেন, এভাবে সবাই যদি নিজের অবস্থান থেকে এগিয়ে আসে একদিন সব সম্ভব”। আসাদ নামের আর একজন লিখেছেন, এখন আমাদের উচিৎ অটোরিকশা চালক ভাইকে ৫ টাকা বেশি বকশিস দেয়া।

ওই অটোরিকশা চালক সাঈদুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনী বাড়ি ইউনিয়নের রুপার খামার এলাকার বাসিন্দা। সংসার জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার। ছেলে স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ে।

এ বিষয়ে কথা হলে অটোরিকশা চালক সাঈদুর ইসলাম বলেন, আমি রমজান মাসের আগে ফেসবুকে দেখেছি সৌদি আরবের একটি দোকানে রমজান উপলক্ষে কেনাকাটা করলে ৪০ শতাংশ ছাড় দিচ্ছে। এটা দেখে চিন্তা করলাম, আমি আসলে রমজান মাসে মানুষের জন্য কি করতে পারি। আমার তো আর কোন সামর্থ্য নাই, তাই যেহেতু আমার একটি অটোরিকশা আছে তাহলে অটোরিকশার যাত্রীদের জন্যে ছাড়ের ব্যবস্থা করি। এই চিন্তা থেকে আসলে আমার এটা করা। আমার এই ছাড় যাত্রীদের জন্য পুরো রমজান মাস জুড়েই থাকবে ইনশাআল্লাহ।

Reneta

তিনি আরও বলেন, আগে আমি ঢাকায় একটা কোম্পানিতে চাকুরী করতাম। পরে বাড়িতে এসে গত ১০ থেকে ১২ বছর থেকে অটোরিকশা চালাই। এই অটোরিকশা চালিয়ে সংসার চলে আমার।

কুড়িগ্রাম পৌর শহরের এরশাদুল হক নামের একজন বলেন, পবিত্র রমজান মাসে একজন অটোরিকশা চালক যে উদ্যোগটি গ্রহণ করেছে আসলে তিনি প্রশংশার দাবি রাখেন। বিষয়টি আমার খুবই ভালো লেগেছে। এই ভাইটির জন্য দোয়া ও শুভকামনা থাকলো।

Jui  Banner Campaign
ট্যাগ: অটোরিকশাকুড়িগ্রামবিশেষ ছাড়েরমজানসাঈদুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

ইশতেহারে যেমন ঢাকার স্বপ্ন দেখছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিএনপির ইশতেহারে ক্রীড়া বিষয়ে যা আছে

ফেব্রুয়ারি ৬, ২০২৬

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনোদন ও সংস্কৃতি নিয়ে যা আছে বিএনপির ইশতেহারে

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT