চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগর-রুনী হত্যাকাণ্ডের ১১ বছর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের ১১ বছর আজ। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের ভাড়া বাসার শয়নকক্ষে নৃশংসভাবে খুন হন তারা।

এগারো বছর পেরিয়ে গেলেও অগ্রগতি হয়নি সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা মামলার তদন্ত। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৯৫ বার পিছিয়েছে। বারবার সময়ের আবেদন না করে তদন্তকাজে ব্যর্থতার বিষয়টি আদালতকে জানাতে তদন্তকারী সংস্থা র‌্যাবকে অনুরোধ করেছেন সাংবাদিক নেতারা।

এ হত্যাকাণ্ডের পর শেরেবাংলা নগর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে যে হত্যা মামলাটি করা হয় প্রথমে তার তদন্তের দায়িত্ব পায় ডিবি এবং পরে দায়িত্ব নেয় র‌্যাব। বিদেশী তদন্ত সংস্থার ল্যাবে আলামত পরীক্ষা-নিরীক্ষা করেও গত সাড়ে ৯ বছরে র‌্যাবের তদন্তের অগ্রগতি হয়নি।

মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হলেও তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারেনি তদন্তকারীরা। তাদের মধ্যে ৬ জন কারাগারে ও দু’জন জমিনে মুক্ত।

সাগর-রুনী হত্যার ১১ বছর পরেও তদন্তে অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেও ক্ষোভের কথা জানিয়েছেন তারা।

সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর ইন্দিরা রোডে আজ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ‌‘সাগর-রুনী ক্রাইম সিন ডু নট ক্রস’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন জায়গায় সাংবাদিকদের প্রতিবাদ কর্মসূচি রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: সাগর-রুনি হত্যাসাংবাদিক দম্পতি
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT