চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমির আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৪ অপরাহ্ন ২৪, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭

পাকিস্তান পরীক্ষা অতিক্রম করলেই সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে বাংলাদেশ। এমন সমীকরণে নিয়ে আত্মবিশ্বাসের সাথে মাঠে নামতে প্রস্তুত লাল-সবুজের দল। সেমিফাইনালের একদিন আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে গোলাম রাব্বানী ছোটনের দল। ম্যাচের আগে নিজেদের পরিকল্পনার কথা জানালেন কোচ এবং অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।

বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় পাকিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। তার আগেরদিন শ্রীলঙ্কার সিটি ফুটবল গ্রাউন্ড বাংলাদেশ দল অনুশীলন করেছে।

বাফুফের ভিডিও বার্তায় ছোটন বলেছেন, ‘সেমিফাইনাল খেলা সবসময় চ্যালেঞ্জিং হয়, এটা ফাইনালের রাস্তা। পাকিস্তান শারীরিক ভাবে খুব শক্তিশালী, তারা দ্রুত গতির ফুটবল খেলে। ছেলেদের প্রস্তুতি এবং আত্মবিশ্বাস খুবই ভালো। জয়ের জন্য মাঠে নামবো, আশা করি জয় নিয়ে মাঠ ছাড়বো।’

‘পাকিস্তান কৌশলগতভাবে দ্রুত গতির ফুটবল খেলতে চায়, তারা সেট পিস এবং ট্র্যানজেশনে খুব ভালো। আমরা মাঝ মাঠ দখল করেই খেলতে চাই। আমরা হাইপ্রেস এবং দ্রুত গতির আক্রমণাত্মক ফুটবল খেলব। ছেলেরা যেহেতু ভালো করেছে, আমাদের পরিকল্পনা শতভাগ দিয়ে জয় লাভ করেই মাঠ ছাড়বে।’

বাংলাদেশ অধিনায়ক ফয়সাল বলেছেন, ‘আমাদের সেমিফাইনালের চ্যালেঞ্জটা বেশ বড়। সেমিফাইনালে উত্তেজনা বেশি কাজ করে। প্রতিপক্ষ যেহেতু পাকিস্তান, আর তারাও খুব ভালো খেলেই সেমিতে এসেছে। যদিও আমরাও দুটা ম্যাচ ভালো খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে এসেছি। আমরা পাকিস্তানের দুর্বলতা এবং শক্তি নিয়ে কাজ করছি, আমরা জানি আমাদের কি করতে হবে। ’

দিনের অন্য ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে নেপাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছোটনপাকিস্তানফয়সালবাংলাদেশবাংলাদেশ অনূর্ধ্ব-১৭লিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

মার্চ ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদফেরত যাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু

মার্চ ১৩, ২০২৬

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

মার্চ ১৩, ২০২৬

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ

মার্চ ১২, ২০২৬

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT