চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রুপনা, এই খেলাটা ধরতে পারলে অনেকদূর যেতে পারবা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমবার মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা উঁচিয়ে ধরার পথে অপরাজিত ছিল বাংলাদেশ। লাল-সবুজের গোলপোস্টের নিচে আস্থার প্রাচীরের নাম ছিল রুপনা চাকমা। আসরে চার ম্যাচে মাত্র একটি গোল হজম করেছেন, হয়েছেন টুর্নামেন্টসেরা গোলরক্ষক।

বসন্তের দুপুরে চ্যানেল আইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিল রুপনাদের চ্যাম্পিয়ন দলটি। সাফের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন সামসুন্নাহার-রুপনারা। টাইগ্রেস গোলরক্ষক এমন আয়োজনে এসে খুশি। বলেছেন, ‘সাফজয়ী পুরো দলসহ চ্যানেল আইয়ের আয়োজনে আসতে পেরে অনেক ভালো লাগছে।’

গোলপোস্টে প্রাচীর হয়ে দাঁড়ানোর সাফল্যে পর্দার আড়ালে কাজ করেছেন গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি রুপনা, ‘‘সত্যি কথা বলতে, আমার কোচ যে আমাকে এত সাপোর্ট করবে বুঝতে পারিনি। উনি আমাকে বলেছেন- ‘রুপনা, এই খেলাটা তুমি ধরতে পারলে সামনে অনেককিছু খেলতে পারবা, অনেকদূর এগিয়ে যেতে পারবা।’’

সাফের সাফল্য সম্পর্কে রুপনার ভাষ্য, ‘এপর্যন্ত আসতে আমাদের প্রচুর অনুশীলন করতে হয়েছে। কঠোর পরিশ্রম ও সকলের চেষ্টায় আমরা সফলতা পেয়েছি। সিনিয়র টিমের সাফল্য থেকেও আমি অনেককিছু শিখেছি।’

‘‘আমি মার্টিনেজের খেলা দেখেছি ফাইনালে। সে অনেক সুন্দর সুন্দর সেভ দিয়েছে। ওই সেভগুলো না দিলে কিন্তু জিততে পারতো না। ইন্ডিয়ার সঙ্গে আমি ওই সেভগুলো দেয়ার পর সবাই মার্টিনেজ-মার্টিনেজ চিৎকার করছিল। খেলা শেষে সতীর্থরা বলছিল- ‘আজকে তুমি মার্টিনেজের মতো দারুণ একটা সেভ দিছো।’ আমার ভালো লেগেছে।’’ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে তুলনা প্রসঙ্গে কথাগুলো বলেন সাফে আসরসেরা গোলরক্ষক রুপনা।

রুপনাকে নিয়ে গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বললেন, ‘রুপনা কঠোর পরিশ্রম করেছে, যার ফল পেয়েছে। তার কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। আমার কথা শুনেছে। সবাই দোয়া করবেন যেন এশিয়ার লেভেলে যেতে পারে।’

Reneta

সতীর্থ-জুনিয়র গোলরক্ষকদের সম্পর্কে রুপনা বললেন, ‘তারাও আমার মতো হওয়ার চেষ্টা করে, আমার প্র্যাকটিস অনুসরণ করে। জানতে চায় কীভাবে আমার মতো তারাও ভালো গোলরক্ষক হবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাফুফেরুপনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT