সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে ভুটানে। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা ৬টায় গড়াবে লড়াই।
সাত দেশের অংশগ্রহণে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে বাংলাদেশসহ তিন দল। বাকি দুদল ভারত ও মালদ্বীপ। গ্রুপপর্বে দুটি ম্যাচ খেলবে লাল-সবুজের দল। ২২ সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নামবে বাংলাদেশ।
গ্রুপ ‘বি’তে আছে ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ ভিত্তিতে সেমিফাইনাল-ফাইনাল হবে। আসর চলবে ২০-৩০ সেপ্টেম্বর পর্যন্ত।








