চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ন ২৪, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বে দুটি ম্যাচের একটিতে ড্র ও একটিতে হার দেখেছে বাংলাদেশ। তাতে সেমিফাইনালের আশা ক্ষীণ হয়ে পড়েছিল লাল-সুবজদের। তাকিয়ে থাকতে হচ্ছিল ভারত-মালদ্বীপ ম্যাচের ফলাফলে। মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছে ভারত। আর সমান পয়েন্ট নিয়েও মালদ্বীপের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে রানার্সআপ হয়ে সেমির টিকিট পেয়েছে বাংলাদেশ।

আসরে ‘এ’ গ্রুপে লড়েছে বাংলাদেশ, ভারত ও মালদ্বীপ। প্রথম ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয়টিতে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে নাজমুল হুদা ফয়সালের দল। ১ পয়েন্ট নিয়ে সম্ভাবনা ও অপেক্ষায় থাকে বাংলাদেশ।

মঙ্গলবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-মালদ্বীপ। ৩-০ গোলে হেরে যায় মালদ্বীপ। তাতে বাংলাদেশের সমান ১ পয়েন্ট থাকলেও বাদ পড়ে তারা। মালদ্বীপ থেকে ২ গোল পার্থক্যে এগিয়ে থেকে সেমিতে পা রেখেছে বাংলাদেশ।

২৮ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিতে লড়বে বাংলাদেশ। প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। সন্ধ্যা ৬টায় গড়াবে লড়াই। একইদিনে বিকেল ৪টায় প্রথম সেমিফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে ভারত।

৩০ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশভারতভুটানমালদ্বীপলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

মঙ্গলবার থেকে নারায়ণগঞ্জে যাত্রা করছে স্টার সিনেপ্লেক্স

এপ্রিল ৬, ২০২৬

‘ক্রীড়া ফেডারেশনগুলো শক্তিশালী ও স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন’

এপ্রিল ৬, ২০২৬

পুরো দেশ এখন সোচ্চার হচ্ছে: আসিফ নজরুল

এপ্রিল ৬, ২০২৬

দুপুরে সংসদে বসছে সরকারি দলের গুরুত্বপূর্ণ সভা

এপ্রিল ৬, ২০২৬

বৈশাখে আসছে ’চা গরম’!

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT