চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাবরিনাকে দর্শকের কাছে পৌঁছে দেয়া প্রয়োজন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ন ১৯, মার্চ ২০২২
বিনোদন
A A

এই সময়ের আলোচিত নির্মাতা আশফাক নিপুণ। সমসাময়িক ঘটনা নির্মোহভাবে নিজের নির্মাণের মাধ্যমে তুলে ধরতে তুলনাহীন এই নির্মাতা এবার আসছেন তার নতুন ওয়েব সিরিজ ‘সাবরিনা’ নিয়ে। এবার বেছে নিয়েছেন নারী কেন্দ্রীক একটি গল্প।

শনিবার (১৯ মার্চ) প্রকাশিত হলো ‘সাবরিনা’ ওয়েব সিরিজটির ট্রেলার। যা প্রকাশ্যে আসতেই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছে। নারী কেন্দ্রীক গল্প হলেও নিপুণের অন্য ফিকশনগুলোর মতোই এটাতেও বিরাট জায়গা জুড়ে আছে সমসাময়িক রাজনীতির কূটকৌশল, বাস্তবতা। অন্তত ট্রেলারে এমন আভাসই পাওয়া গেল।


সোয়া দুই মিনিটের ট্রেলারের শুরুতেই দেখা যায়, হাসপাতালের ইমার্জেন্সিতে থাকা ডাক্তার সাবরিনার কাছে একটি ফোন আসে। জানানো হয়, একজন নারীকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নামও সাবরিনা। শুনে চমকে যান চিকিৎসক সাবরিনা। ভাবতে থাকেন, কীভাবে হলো? সে কি তবে স্বামীর গার্হস্থ্য নির্যাতনের শিকার? কারণ খুঁজতে গিয়ে একের পর এক জটিল রহস্যের সন্ধান পান চিকিৎসক সাবরিনা। যে রহস্যের সমাধান করতে করতেই হয়তো এই সময় ও সামাজিক অবস্থার নির্মমতা নিপুণ দেখাবেন পুরো সিরিজে।

আর তা জানতে অপেক্ষা করতে হবে আগামি ২৫ মার্চ পর্যন্ত। ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত এই ওয়েব সিরিজটির মধ্য দিয়ে প্রথমবার ভিনদেশি প্লাটফর্মে কাজ করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিরিজে চিকিৎসক সাবরিনার চরিত্রে দেখা যাবে তাকে, অন্যদিকে অগ্নিদগ্ধ সাবরিনার চরিত্রে দেখা যাবে নাজিয়া হক অর্ষাকে।

নারী দিবসে ‘সাবরিনা’র টিজার উন্মোচন অনুষ্ঠানে মেহজাবীন এই কাজটি নিয়ে বলেছিলেন, ‘এই সিরিজটি দর্শকদের কাছে পৌঁছে দেয়া প্রয়োজন। অভিনয়শিল্পী হিসেবে আমি সব সময়ই একজন নারীর অনুভূতিকে প্রাধান্য দেয় এমন চিত্রনাট্যে কাজ করতে চাই। সাবরিনাতে এমন একটি গল্প বলা হয়েছে যা প্রকৃতপক্ষে শুধু একজন নারী নয় বরং আমাদের সমাজের সব নারীর গল্প।’

মেহজাবীনের কথার সূত্র ধরেই বলা যায়, সাবরিনাকে দর্শকের কাছে পৌঁছে দেয়ার যে আর্তি, সোয়া দুই মিনিটের ট্রেলার যেন সেই আর্তিকে আরো পোক্ত করলো। অন্তত এমনটাই মনে করছেন দর্শকরা।

Reneta

সিরিজটিতে মেহজাবীন ও অর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, রুনা খান, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী এবং সৈয়দ জামান শাওন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আশফাক নিপুণইন্তেখাব দিনারইয়াশ রোহানট্রেলারডা. এজাজনাদের চৌধুরীফারুক আহমেদমনির খান শিমুলমেহজাবীনরাজনীতিরুনা খানলিড বিনোদনসাবরিনাসিনেমাসৈয়দ জামান শাওনহাসান মাসুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার টিভি প্রিমিয়ারে নিশোর ‘দাগি’!

মার্চ ২২, ২০২৬

ভাসমান ড্রাম সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ শিশু

মার্চ ২১, ২০২৬

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT