চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রাণের বান্ধবী’ অঞ্জনাকে হারিয়ে শোকস্তব্ধ সাবিনা ইয়াসমিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে সদ্য প্রয়াত চিত্রনায়িকা অঞ্জনার বন্ধুত্বের কথা সবারই জানা। বহুবার তাদের দুরন্ত বন্ধুত্বের গল্প গণমাধ্যমে খবর হয়েছে। সর্বশেষ সাবিনা ইয়াসমিন যখন অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন, তখন বন্ধুর উদ্দেশে অঞ্জনা লিখেছিলেন এক খোলা চিঠি!

গেল বছরে লেখা সেই খোলা চিঠিতে অঞ্জনা সাবিনা ইয়াসমিনকে সম্বোধন করেছিলেন “প্রাণের বান্ধবী” হিসেবে। লিখেছিলেন দুজনের জীবনের মধুময় স্মৃতির কথা। অঞ্জনা লিখেছিলেন,“আমরা দুটি মানুষ হলেও আমাদের বন্ধুত্বে ছিল একটি প্রাণ।” সর্বোপরি সুস্থ হয়ে দেশে ফিরে আসার আহ্বান ছিলো অঞ্জনার ওই চিঠিতে!

সুস্থ হয়ে সাবিনা ইয়াসমিন ঠিকই ফিরলেন, কিন্তু চলে গেলেন ‘প্রাণের বান্ধবী’ বলা অঞ্জনা। শুক্রবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন তিনি। তার মৃত্যুর খবরে স্বভাবতই ভেঙে পড়েছেন কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিন।

অঞ্জনাকে শ্রদ্ধা জানাতে চ্যানেল আইয়ে সাবিনা ইয়াসমিন

শনিবার দুপুরে চ্যানেল আই চত্বরে চিত্রনায়িকা অঞ্জনাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠিত হয় নামাজে জানাজাও। যেখানে ‘প্রাণের বান্ধবী’-কে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিন।

পরে চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে অঞ্জনা সম্পর্কে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাবিনা ইয়াসমিন। সেখানেও তিনি অঞ্জনা সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘আমরা অভিন্ন হৃদয়ের বন্ধু ছিলাম’।

সাবিনা ইয়াসমিন বলেন, “অঞ্জনা যে এতো তাড়াতাড়ি এভাবে আমাদের ছেড়ে চলে যাবে, একটুও বুঝতে পারিনি। কখনো কোনোদিন তাকে অসুস্থ দেখিনি, শরীর খারাপ দেখিনি, অসুধ খেতে দেখিনি। হঠাৎ করে কী যে হলো, কিছুই বুঝতে পারছি না।”

শোবিজে সাবিনা ও অঞ্জনার বন্ধুত্বের গল্প কারো অজানা নয়
Reneta

এসময় স্মৃতিচারণ করে সাবিনা বলেন, আমরা অনেক ছোটবেলার বান্ধবী। আমাদের বয়স যখন ৬/৭ বছর, তখন থেকেই আমরা একে অপরকে চিনি, জানি। একই ওস্তাদের কাছে আমরা ক্লাসিক্যাল শিখতাম, অঞ্জনাওতো শুরুতে গান শিখতো। পরে নৃত্যকে সে বেছে নেয়। শিশু নৃত্যশিল্পী হিসেবে সে বিভিন্ন অনুষ্ঠানে যেত, আমি যেতাম গান করতে। সেই থেকে আমাদের বন্ধুত্ব শুরু।

সাবিনা বলেন, আমরা বড় হওয়ার পরেও একইভাবে আমি গান করতাম, ও তো তখন নায়িকা। একসঙ্গে অনেক ছবিতেও গান করেছি। অনুষ্ঠানেও যেতাম এক সঙ্গে। দেশে বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে গেলে আমরা সবার থেকে আলাদা হয়ে যেতাম। একসঙ্গে একই রুমে থাকতাম, একসঙ্গে ঘোরাফেরা করতাম। একদম অভিন্ন হৃদয় ছিলো আমাদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অঞ্জনাগাননাচলিড বিনোদনসাবিনা ইয়াসমিনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT