চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনের যুদ্ধনীতির বিরুদ্ধে রাশিয়ান তারকাদের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ভয়াবহ পরিস্থিতি রূপ নিয়েছে। রাশিয়ার আক্রমণে বিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন শহর। এবার ইউক্রেনের বসবাসকারী মানুষদের পাশে থাকার আর্তি জানালেন রাশিয়ান তারকারাদের বিরাট অংশ।

ইনস্টাগ্রামে অনেকেই কালো স্ক্রিন পোস্ট করছেন প্রতিবাদ জানিয়ে। যুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন সকলেই। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী সেনিয়া সোবচাক বলেছেন, ‘বর্তমানের ঘটনার ফল রাশিয়ানদের বহুদিন পেতে হবে।’

সাহসী সাংবাদিকতার জন্য ২০২১ সালে নোবেল জয়ী ‘নোভায়া গাজেতা’র প্রধান সম্পাদক দিমিত্রি মুরাতভের বলেন, “দামী গাড়ির চাবির মতো ‘নিউক্লিয়ার বাটন’ হাতের মুঠোয় নিয়ে বসে আছেন কমান্ডার-ইন-চিফ। পরবর্তী ধাপ কি পারমাণবিক সালভো? ভ্লাদিমির পুতিনের কথা আর অন্য কোনো ব্যাখ্যা তো দিতে পারছি না। শুধুমাত্র রাশিয়ানদের যুদ্ধবিরোধী আন্দোলনই বিশ্বকে বাঁচাতে পারে।”

গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত গায়িকা-গীতিকার রেজিনা স্পেক্টর বলেছেন, ‘আমার হৃদয় আহত। যুদ্ধের ভয়াবহতা নিয়ে এত এত চিত্রকর্ম, গান, সিনেমা তৈরি হওয়া স্বত্বেও যুদ্ধ বাড়ছেই। শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে।’

অস্কারে মনোনয়নপ্রাপ্ত অভিনেত্রী ভেরা ফারমিগার বাবা-মা দুজনই ইউক্রেনের। দেশটির পতাকা শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘ইউক্রেনের পাশে আছি।’

রাশিয়ান কমেডিয়ান ম্যাক্সিম গালকিন এবং টিভি ব্যক্তিত্ব ইভান আরজেন্ট ইনস্টাগ্রামে যুদ্ধের বিপক্ষে কথা বলেছেন। আরজেন্ট লিখেছেন, ‘ভয় ও কষ্টের, যুদ্ধকে না বলুন।’

Reneta

রাশিয়ান পপ তারকা ভালেরি মেলাদজে একটি ভিডিও শেয়ার করে যুদ্ধের বিপক্ষে থাকার কথা জানিয়েছেন। ইনস্টাগ্রামে তার দেড় মিলিয়ন ফলোয়ার। ভিডিওটি কয়েক মিলিয়ন ভিউ হয়েছে।

রাশিয়ান র‍্যাপার অক্সিমিরন যুদ্ধের কারণে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। বলেছেন, ‘আমি জানি রাশিয়ার অধিকাংশ মানুষই এই যুদ্ধের বিপক্ষে। আমি আশাবাদী যে মানুষ এই বিষয়ে আরও কথা বলবে। যত বেশি কথা হবে, তত দ্রুত এই ভয়াবহতা শেষ হবে।’

অক্সিমিরন জানিয়েছেন, তিনি মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের শো বাতিল করবেন। র‍্যাপার বলেন, ‘রাশিয়ার মিসাইল যখন ইউক্রেনে পড়ছে, তখন আমি আপনাদের বিনোদন দিতে পারি না।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাইউক্রেনচিত্রকর্মচিত্রশিল্পীপুতিনযুদ্ধরাশিয়ার‍্যাপারলিড বিনোদনশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক বাংলাদেশের

মার্চ ২৭, ২০২৬

পদ্মায় বাস ডুবি: তৃতীয় দিনের উদ্ধার অভিযান চলছে

মার্চ ২৭, ২০২৬

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যার ঘটনায় দুই শুটার গ্রেফতার

মার্চ ২৭, ২০২৬

হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানকে নতুন সময়সীমা দিলেন ডোনাল্ড ট্রাম্প

মার্চ ২৭, ২০২৬

বরিশালে নানা বাড়ির পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT