মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (৫ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে।
ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।







