চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনকে ভারী অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ন ১৯, জানুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন মোড় যুক্ত করেছে ন্যাটো। সম্প্রতি ইউক্রেনকে ভারী অস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছে ন্যাটো।

বুধবার ন্যাটো জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ দাভোসে বলেছেন, এ জোটের সদস্যভূক্ত দেশগুলো ইউক্রেনের জন্য নতুন ভারী অস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছে । এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এএফপি তথ্যটি নিশ্চিত করেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জার্মানিতে যুক্তরাষ্ট্র পরিচালিত রামস্টিন সামরিক ঘাঁটিতে শুক্রবার ন্যাটোর সদস্যভূক্ত ৩০টি দেশের সবক’টিসহ প্রায় ৫০ দেশের অংশগ্রহণে একটি বৈঠকের আয়োজন করতে যাচ্ছেন।

ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলেন, ‘এ বৈঠকের প্রধান বার্তা হবে আরো সহযোগিতা এবং আরো অত্যাধুনিক ভারী অস্ত্র সরবরাহ। কারণ, এটি হচ্ছে আমাদের মূল্যায়নের একটি লড়াই।’

ইউক্রেনের মিত্রদের অনেকে রাশিয়ার বিরোধিতার ঝুঁকি সত্ত্বেও এ মাসে কিয়েভকে তাদের সামরিক সহযোগিতা জোরদার করার পরিকল্পনার ঘোষণা দিয়েছে। এক্ষেত্রে ব্রিটেন হচ্ছে প্রথম দেশ তারা শনিবার পশ্চিমা ভারী ট্যাঙ্ক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী ব্র্যাডলি সশস্ত্র যুদ্ধযান পাঠানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এদিকে ফ্রান্সও তাদের এএমএক্স-১০ আরসি দেওয়ার প্রস্তাব দিয়েছে। এদিকে জেলেনস্কি তার মিত্রদের কাছে পশ্চিমা ধাচের আধুনিক ভারী ট্যাঙ্ক দেয়ার আবেদন জানিয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউক্রেন ও রাশিয়ান্যাটোযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হজের ভিসা দেওয়া শুরু আজ, আগাম প্রস্তুতিতে সৌদি আরব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

এ বছর রোজার সময় কেমন হবে? কোন দেশে কত ঘণ্টা রোজা?

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদল, আবারও কমেছে সোনার দাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT