ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নাটকীয় সামরিক অভিযানে তুলে নিয়ে যাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই আন্তর্জাতিক রাজনীতিতে উঠল আরেক বিস্ফোরক হুমকি। ভেনেজুয়েলা অভিযানের দৃষ্টান্ত টেনে এবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসকে ‘অপহরণ অভিযানে’ তুলে আনার কথা বললেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপ–চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তার এই মন্তব্যে তীব্র ক্ষোভ আর উদ্বেগ ছড়িয়েছে ইউরোপ জুঁড়ে।
৪ জানুয়ারি এক বিস্ময়কর মন্তব্যে মেদভেদেভ বলেন, ভেনেজুয়েলায় যেভাবে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে, ঠিক তেমন অভিযান বিশ্বের অন্য নেতাদের ক্ষেত্রেও কল্পনা করা যায়। সম্ভাব্য ‘টার্গেট’ হিসেবে তিনি সরাসরি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের নাম উল্লেখ করেন।







