চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে রাশিয়ার নজিরবিহীন ড্রোন হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৩ অপরাহ্ন ০৪, জুলাই ২০২৫
অন্যান্য, আন্তর্জাতিক
A A

রাশিয়া শুক্রবার রাতভর ইউক্রেনের ওপর রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের কয়েক ঘণ্টা পরেই এই হামলা চালানো হয়। এর আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

শুক্রবার (৪ জুলাই) সিএএনএন এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

রুশ বাহিনী ইউক্রেনের কিয়েভ শহরের একাধিক ভবন ও আবাসিক এলাকাকে লক্ষ্য করে এসব ড্রোন হামলা চালায়। কিয়েভ শহর ও সামরিক কর্তৃপক্ষ জানায়, এই হামলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন এবং হামলাটি প্রায় ১৩ ঘণ্টা ব্যাপী হামলা অব্যাহত রেখেছিলো রুশ বাহিনী। এসময় কিয়েভের হাজার হাজার বাসিন্দা মেট্রো স্টেশন এবং  আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে নির্ঘুম এক রাত কাটিয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া এই সময়ে ৫৩৯ টি ড্রোন এবং ১১ টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে। তবে রাশিয়ার ছোঁড়া ৫৩৯টি ড্রোনের মধ্যে ৪৭৬টি ড্রোন তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলাকে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ আকাশ হামলা বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, রাশিয়া আরেকবার দেখিয়ে দিল যে তারা যুদ্ধ ও সন্ত্রাস থামানোর কোনো আগ্রহই রাখে না।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা বলেন, কিয়েভ ভয়াবহ ও নির্ঘুম এক রাত কাটিয়েছে । এখন পর্যন্ত এই রাত কিয়েভের  সবচেয়ে খারাপ রাতগুলোর মধ্যের একটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউক্রেনট্রাম্পড্রোন হামলাপুতিনফোনালাপরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT