চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ন ০৪, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তালেবানকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হিসেবে ইতিহাসে নাম লেখাল মস্কো।

আজ (৪ জুলাই) শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে এক বৈঠকে রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনোভ এই স্বীকৃতির ঘোষণা দেন। এসময় আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার এই সাহসী সিদ্ধান্ত আমাদের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা করল।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইসলামিক এমিরেট অব আফগানিস্তান সরকারকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে মস্কো-কাবুল দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে। জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামো খাতে যৌথ উদ্যোগের পাশাপাশি সন্ত্রাস ও মাদক পাচার রোধেও আফগানিস্তানকে সহযোগিতা করবে রাশিয়া।

২০১৮ সাল থেকেই তালেবান প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত আলোচনা করে আসছে রাশিয়া। এমনকি ২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পরও মস্কো কাবুলে নিজেদের দূতাবাস চালু রেখেছে। গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানকে ‘সন্ত্রাসবিরোধী মিত্র’ হিসেবে অভিহিত করেন। চলতি বছর দেশটির সুপ্রিম কোর্ট তালেবানকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়, যা এই স্বীকৃতির পথ সুগম করে।

২০২২ সালে আফগানিস্তানের সঙ্গে একাধিক বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করে রাশিয়া। চুক্তির আওতায় তেল, গ্যাস এবং গম সরবরাহে সম্মত হয় মস্কো, যা তালেবান-শাসিত দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তালেবানরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT