ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ (১-০) হারের পর টি-টুয়েন্টিতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার ও আলঝারি জোসেফকে রাখেনি ক্যারিবীয় দল, দেয়া হয়েছে বিশ্রাম।
প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। বোর্ডের ক্রিকেট পরিচালক মাইলস বাসকম্বে জানান, সিরিজ থেকে বিশ্রামের জন্য অনুরোধ করেছিলেন রাসেল।
৩৯ বর্ষী রাসেল জুনে বিশ্বকাপ দলের হয়ে খেলেছিলেন এবং সম্প্রতি ইংল্যান্ডের দ্য হানড্রেড টুর্নামেন্টে লন্ডন স্পিরিটের হয়ে খেলেছেন।
হোল্ডারকে বিশ্রামে থাকতে বলেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মেডিকেল দল। একইসঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ মিস করা আলঝারি জোসেফ টি-টুয়েন্টি সিরিজে থাকছেন না। গেল জুনে ঘরের মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক ছিলেন তিনি। ওয়ার্কলোড কমাতে তাকে টেস্ট খেলাননি কোচ আন্দ্রে কোলি।
চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় টি-টুয়েন্টি সিরিজে নেই ওপেনার ব্রেন্ডন কিং। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সুপার এইটের ম্যাচে ইনজুরির শিকার হয়েছিলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি দল: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ (সহ-অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজে, ফ্যাবিয়ান অ্যালেন, জনসন চার্লস, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, শাই হোপ, আকিল হোসেইন, শামার জোসেফ, ওবেদ ম্যাককয়, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।







