চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএমডিএ ভবন ঘেরাও করে রুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

আবুসালেহ ফাত্তাহআবুসালেহ ফাত্তাহ
১:২৫ অপরাহ্ন ২৮, জুলাই ২০২৫
- সেমি লিড, জনপদ, রাজশাহী, শিক্ষা
A A

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি চলমান বৈষম্যের প্রতিবাদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

আজ (২৮ জুলাই) সোমবার দুপুর ১২টার দিকে মহানগরীর তেরোখাদিয়া এলাকায় বিএমডিএ ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তারা প্রায় এক ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রকৃত বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি অবিচার ও ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দিয়ে প্রকৌশল পদে নিয়োগ বন্ধের যে ধারা চলছে, তা সম্পূর্ণ অযৌক্তিক ও বৈষম্যমূলক। বৈষম্যের কোনো অবস্থান আমরা মানি না। প্রকৃত ইঞ্জিনিয়ারদের অধিকার নিশ্চিতে আমরা আন্দোলনে নেমেছি।

শিক্ষার্থীদের তিন দফা দাবি:

১) নবম গ্রেডে কোটাবিহীন নিয়োগ নিশ্চিত করা: শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের এই পদে নিয়োগ দিতে হবে।
২) ডিপ্লোমাধারীদের নিয়োগে বাধ্যতামূলক বিএসসি ডিগ্রি: ডিপ্লোমা শেষ করে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন না করলে নিয়োগ দেওয়া যাবে না।
৩) দশম গ্রেডে উন্মুক্ত প্রতিযোগিতা: এই গ্রেডে নিয়োগের ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

তারা অভিযোগ করেন, রহস্যজনক কারণে বিএনটিএ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে প্রকৌশল পদগুলোতে নিয়োগ বন্ধ রেখেছে। পরিবর্তে ডিপ্লোমাধারীদের ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দিয়ে যাচ্ছে। এতে প্রকৃত বিএসসি ইঞ্জিনিয়াররা বছরের পর বছর তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, অনেকে বিএসসি না পড়েও নিজেদের ইঞ্জিনিয়ার পরিচয় দেন, যা দুঃখজনক। এতে প্রকৃত ইঞ্জিনিয়ারদের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। দাবি মানা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবস্থান কর্মসূচিরুয়েট
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কেট বন্ধ হলেও মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে টপকে দ্বিতীয় বাংলাদেশ

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অধিবেশনের ফাঁকে দর্শক গ্যালারিতে থাকা শহীদ পরিবার ও আহতদের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT