চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ‘বাহুবলী’ নির্মাতার ধামাকা, মারকাটারি ৩ মিনিট!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

শুধু দক্ষিণ ভারতের নয়, পুরো ভারতবর্ষের দর্শকের কাছে আসছে বছরের বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষে ‘ট্রিপল আর’। ‘বাহুবলী’ খ্যাত নির্মাতার বিগ বাজেটের নতুন এই ছবিটির ট্রেলার এলো বৃহস্পতিবার।

তিন মিনিটের এই ট্রেলারেই নির্মাতা রাজামৌলী বুঝিয়েছেন, আসছে বছর কী ধামাকা নিয়ে আসতে চলেছেন তিনি! ২০২২ সালের ৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এসএস রাজামৌলীর ‘ট্রিপল আর’।

সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণী চলচ্চিত্রের দুই আইকন রাম চরণ এবং জুনিয়র এনটিআর। আর এই ছবির হাত ধরেই নতুন ইনিংস শুরু করছেন আলিয়া ভাট। ট্রেলারে দেখা গেছে বলিউডের অজয় দেবগণকেও।

সমালোচকের ভাষ্য, ‘একদমই লার্জার দ্যান লাইফ’ স্কেলে তৈরি করা হয়েছে এই ছবি। ট্রেলারের মারকাটারি অ্যাকশনের দৃশ্য, ভিএফএক্স-কাজ নজরকাড়বে ভারতীয় দর্শকদের। দর্শকরা বলছেন, ট্রেলার দেখেই ছবি ঘিরে তৈরি উত্তেজনার পারদ বেড়ে গেছে কয়েকগুণ।

ট্রেলার দেখেই চরম উচ্ছ্বাসে আছেন জুনিয়র এনটিআর আর রাম চরণ ভক্তরা। রুপালি পর্দায় তাদের প্রিয় নায়কদের একসঙ্গে দেখতে যেন আর তর সইছে।

এই ছবির কাহিনী তৈরি হয়েছে দুই তেলুগু মুক্তিযোদ্ধা কমারাম ভীম ও আলুরি সীতারামা রাজুর জীবনে ঘিরে। জানা যায়, এই ছবির বাজেট ছাপিয়ে গিয়েছে ৪৫০ কোটি টাকা। ২০২১ সালেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির, তবে করোনার কারণে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এই মেগা বাজেট ছবিটি তেলুগু, হিন্দি, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অজয় দেবগনএনটিআরএসএস রাজামৌলীজুনিয়র এনটিআরট্রেলার
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT