চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুটের সামনে এখন কেবল টেন্ডুলকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৪ অপরাহ্ন ২৫, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের তৃতীয় দিনের শুরুর দিকেই জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে যান জো রুট। টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রুটের সামনে ছিলেন রিকি পন্টিং ও শচীন টেন্ডুলকার। পন্টিংকে স্পর্শ করা তখনও ছিল অনেক দূর। অনবদ্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন তিনি। ইংলিশ তারকার সামনে এখন কেবল ভারতের কিংবদন্তি সাবেক টেন্ডুলকার।

ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ২৪৮ বলে ১৫০ রান করে আউট হয়েছেন রুট। টেস্টে ১৫৭ ম্যাচে ২৮৬ ইনিংসে ব্যাট করে তার ঝুলিতে এখন ১৩, ৪০৯ রান। টেস্টে তার চেয়ে বেশি রান কেবল টেন্ডুলকারের, ৩২৯ ইনিংসে ১৫,৯২১ শীর্ষে তিনি।

দ্রাবিড় ও ক্যালিসকে টপকে যেতে রুটের প্রয়োজন ছিল যথাক্রমে ৩০ ও ৩১ রান। আর পন্টিংকে ছাড়িয়ে যেতে লাগতো ১২০ রান। দিনের প্রথম ঘণ্টায় দ্রাবিড় ও ক্যালিসকে পেছনে ফেলে তিনে ওঠেন রুট। ১১ রান নিয়ে দিন শুরু করে ১৭৮ বলে ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি করেন রুট। এরপর দ্বিতীয় সেশন শেষের আগের ওভারে ১২০ রানে পৌঁছে পন্টিংকে ছাড়িয়ে যান।

পেছনে ফেলা রিকি পন্টিংয়ের রান ১৩,৩৭৮, জ্যাক ক্যালিসের রান ১৩,২৮৯ ও রাহুল দ্রাবিড়ের রান ১৩,২৮৮।

সেঞ্চুরি করে শ্রীলঙ্কার কিংবদন্তি সাবেক কুমার সাঙ্গাকারার পাশেও নাম লেখালেন রুট। তার সমান ৩৮ সেঞ্চুরি করেছেন সাঙ্গাকারা। টেস্টে রুটের চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল তিন জনের- অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ৪১টি, সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিস ৪৫টি ও ভারতের শচীন টেন্ডুলকারের ৫১টি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৯ ওভারে ৬ উইকেটে ৫২৮ রান তুলে ব্যাট করছে ইংল্যান্ড। ভারতের প্রথম ইনিংসের চেয়ে ১৭০ রানে এগিয়ে আছে তারা। লিয়াম ডাওসন ৩৫ বলে ১৬ রানে এবং ক্রিস ওকস ১৬ বলে ৪ রানে ব্যাট করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডক্যালিসটেন্ডুলকারদ্রাবিড়পন্টিংভারতরুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মৃতির ভাঁজে লুকিয়ে থাকা বাবা–কন্যার আবেগের গল্প

মার্চ ৯, ২০২৬

‘দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, কূটনৈতিক আলোচনার কোন সুযোগ নেই’

মার্চ ৯, ২০২৬

নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মার্চ ৯, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবাকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার আশ্বাস পুতিনের

মার্চ ৯, ২০২৬

আইসিসির সেরা একাদশে দাপট চ্যাম্পিয়ন ভারতের

মার্চ ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT