চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোনালদোকে অসম্মান করছে ইউনাইটেড’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ন ০৩, অক্টোবর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কিন বলছেন, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ‘অসম্মানজনক’ আচরণ করে চলেছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। রোববার রাতে ম্যানচেস্টার ডার্বিতে হারের পর সাবেক ক্লাবের দিকে এই তির ছুঁড়েছেন তিনি।

রেড ডেভিলরা নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির মাঠে ৬-৩ গোলে হেরেছে। আর্লিং হালান্ড এবং ফিল ফোডেনের হ্যাটট্রিকে উড়ে যায় অতিথি দল।

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ সিআর সেভেনকে না নামানো প্রসঙ্গে দিয়েছেন অদ্ভুত এক ব্যাখ্যা। তার মতে, ৩৭ বর্ষী ফুটবলারের দীর্ঘ ক্যারিয়ারের প্রতি সম্মান দেখিয়েই নাকি তাকে খেলাননি!

অন্যদিকে রয় কিন বলছেন, রেড ডেভিলরা রোনালদোর প্রতি ‘অসম্মান’ দেখিয়েছে। তার মতে, এবারের গ্রীষ্ম মৌসুমে যখন ৩৭ বর্ষী মহাতারকা চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন একটি ক্লাবে যেতে ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন তাকে ছেড়ে দেয়া উচিৎ ছিল।

‘আমি মনে করি ইউনাইটেড রোনালদোকে অসম্মান করছে। তাকে ট্রান্সফার উইন্ডোর আগে ছেড়ে দেয়া উচিৎ ছিল।’

‘কোচ তাকে ধরে রেখেছিলেন। ঠিক আছে, তিনি বলেছিলেন যে তিনি বিকল্প চান। কিন্তু আপনি বেঞ্চে বসিয়ে রাখার জন্য রোনালদোকে ধরে রাখতে পারেন না। তিনি সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন।’

Reneta

‘তার কাছে (গ্রীষ্ম মৌসুমে) বিকল্প ক্লাবে যাওয়ার সুযোগ ছিল। তার কাছে বিকল্প ছিল না এই ধারণাটি আবর্জনা। তার হাতে চার থেকে পাঁচটি ভালো বিকল্প ছিল।’

‘বড় দৃশ্যপট হল, তিনি (টেন হাগ) রোনালদোকে খেলাতে চাচ্ছেন না। মৌসুম যত এগিয়ে যাচ্ছে, ব্যাপারটি আরও খারাপ হতে চলেছে। ইউনাইটেড রোনালদোকে অসম্মান করা ছাড়া আর কিছুই দেখায়নি।’

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে মাত্র এক ম্যাচ সিআর সেভেনকে শুরুর একাদশে রেখেছেন টেন হাগ।

Jui  Banner Campaign
ট্যাগ: টেন হাগম্যানচেস্টার ইউনাইটেডরয় কিনরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT