চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ আশাটাও হতাশারই হল রোনালদোর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ন ০২, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বন্ধ হয়ে গেল গ্রীষ্মকালীন দলবদলের দরজা। বায়ার্ন মিউনিখ, চেলসি, পিএসজি হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলছে এমন প্রায় সব ক্লাবেই ধর্না দিয়েও শেষপর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। ওল্ড ট্রাফোর্ড ছাড়ার পথ আপাতত বন্ধ, অন্তত জানুয়ারি পর্যন্ত এখানেই থাকতে হচ্ছে পর্তুগিজ মহাতারকাকে।

ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স হয়ে জার্মানি— চ্যাম্পিয়ন্স লিগ খেলছে এমন ইউরোপিয়ান সব ক্লাবে ঢু মেরেছিলেন রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস। অনেক কাঠখড় পুড়িয়েও কোনো ক্লাবকে রোনালদোকে টানার ব্যাপারে রাজি করাতে পারেননি। শেষ সময়ে এসে সেই হতাশার পালে আরও খানিকটা হাওয়া জুড়ে দিয়েছে ইতালিয়ান ক্লাব নাপোলি।

সিরি আ’র ক্লাবটিতে রোনালদোর খেলা না-খেলা নিয়ে গত কয়েকদিন চলছিল নানা রঙের গুঞ্জন। একদিকে ক্লাবের কোচ বলেছেন, সিআর সেভেনের মতো কাউকে কোচিং করানো তার জীবনের অন্যতম পাওয়া হবে। আরেকদিকে ক্লাবের ডিরেক্টর বলেছেন ভিন্ন কথা, রোনালদোর নাপোলি আসার বিষয়টি নাকি তিনি এখনও ভাবেনইনি।

উভয় পক্ষের টানাটানি মন্তব্য যখন চরমে, তখনও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর এজেন্ট জর্জ মেন্ডেস চালাচ্ছিলেন শেষ সময়ের চেষ্টা। কিন্তু পিএসজি, চেলসি ও বায়ার্নসহ অন্য ক্লাবের মতো নাপোলিও না বলেছে। আলোচনা ছিল, ইতালিয়ান ক্লাবটিকে বড় ধরনের প্রস্তাব আছে, নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেনের সঙ্গে একবছরের অদলবদল হবে রোনালদোর। ইউনাইটেড কোচ এরিক টেন হাগকেও নাকি ধারের বিষয়ে রাজি করিয়ে ফেলা হয়েছিল।

নাপোলিতে শেষ সময়ে ধারে পাঠাতে চাচ্ছিলেন মেন্ডেস। আপাতত সেই রাস্তা বন্ধ। অন্তত জানুয়ারির দলবদল পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডেই কাটাতে হবে রোনালদোকে। চ্যাম্পিয়ন্স লিগে খেলার ইচ্ছেটাও এসময়ে অপূর্ণ থাকছে পর্তুগিজ মহাতারকার।

এদিকে, ইউনাইটেডে ভালো সময় কাটছে না রোনালদোর। এরিক টেন হাগ দলের কোচ হয়ে আসার পর থেকে তার দলবদল নিয়ে বারবার বলেছিলেন, সিআর সেভেন তার পরিকল্পনার অংশ। কিন্তু মাঠের খেলায় ভিন্ন রূপ দেখতে পাচ্ছেন ৩৭ বর্ষী। প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে চলতি মৌসুমে এপর্যন্ত একদিনও রোনালদো ছিলেন না শুরুর একাদশে। শেষ সময়ে নামার কারণে মৌসুমের অভিষেক গোলটাও পাননি তিনি।

Reneta

এরিক টেনের অধীনে এমৌসুমে ম্যাচে শুরুর একাদশ অথবা বেশি সময় খেলার নিশ্চয়তাও খুব একটা পাচ্ছেন না সিআর সেভেন। পুরো ফিট থাকার পরও রোনালদো ডাগআউটে বসে কাটাচ্ছেন, এমন সময় দেখেছিলেন ক্যারিয়ারের শুরুর দিকে। তখন রোনালদো তরুণ ছিলেন, এখন অভিজ্ঞ— পার্থক্য অনেক বড়। জর্ডান স্যাঞ্চো, ব্রুনো ফার্নান্দেস, মার্কাস রাশফোর্ড ও অ্যান্থনি এলেঙ্কাকে নিয়ে যে আক্রমণ সাজাচ্ছেন ইউনাইটেড কোচ, সেখানে রোনালদোর শুরুর একাদশে জায়গা করা একটু কঠিনই হয়ে পড়েছে!

Jui  Banner Campaign
ট্যাগ: চেলসিচ্যাম্পিয়ন্স লিগনাপোলিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT