চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-নেইমারকে ব্রাজিলে নিজ মালিকানার ক্লাবে চাচ্ছেন রোনাল্ডো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ন ০১, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এবং ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ব্রাজিলের ক্লাবে যাওয়ার পরামর্শ দিয়েছেন রোনাল্ডো নাজারিও। মৌসুম শেষে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন ছাড়ার আলোচনায় থাকা এ দুজনকে ব্রাজিলে নিজ মালিকানাধীন ক্লাব ক্রুজেইরোতে চাচ্ছেন দ্য ফেনোমেনন।

ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপজয়ী রোনাল্ডোর চাওয়া, ‘আমি সত্যিই প্রায়োগিক মান বা দক্ষতায় বিশ্বাসী এবং দুজনের মাঝে এটি ভরপুর রয়েছে। ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে তারা যে কীর্তি গড়েছে, সেগুলোই তাদের হয়ে কথা বলবে।’

‘এখন তাদের শারীরিক দক্ষতা দেখতে হবে। যুক্তিগতভাবে আমি সহজেই ক্রুজেইরোতে তাদের জন্য জায়গা বের করতে পারবো।’ ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোর ৯০ শতাংশ শেয়ারের মালিক রোনাল্ডোর আশা এমনই।

লিগ ওয়ানে দুই মৌসুম খেলে দুই মৌসুমেই লিগ শিরোপা বিজয়ী এলএম-১০ এর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। সাবেক ক্লাব বার্সেলোনায় যেতে আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বজয়ী, চাচ্ছে বার্সাও, খবর এমনই।

অন্যদিকে এখনও দুই মৌসুমের চুক্তি থাকলেও পিএসজিতে সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে ইপিএলের ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসিসহ বেশ কয়েকটি ক্লাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইপিএলক্রুজেইরোনেইমারপিএসজিব্রাজিলমেসিরোনাল্ডোলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ ও জমজমাট বৈশাখী মেলা

এপ্রিল ১৪, ২০২৬

বৈশাখ বরণে প্রস্তুত খুলনা বিশ্ববিদ্যালয়

এপ্রিল ১৪, ২০২৬

গানে গানে রমনার বটমূলে শুরু বর্ষবরণ আয়োজন

এপ্রিল ১৪, ২০২৬

পহেলা বৈশাখ: বাঙালির ঐতিহ্য ও প্রাণের উৎসব

এপ্রিল ১৪, ২০২৬

চ্যানেল আই-সুরের ধারার বর্ষবিদায়ের আয়োজন

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT