চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্নাচোকে যা করতে বারণ ডি মারিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ মাতাচ্ছেন আলেজান্দ্রো গার্নাচো। জাতীয়তা আর্জেন্টাইন, নাগালেই লিওনেল মেসি। তবে তরুণ তারকা অনুসরণ করেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোকে। গোল পেলে গার্নাচো উদযাপন করেন পর্তুগিজ কিংবদন্তির মতো করেই। যা পছন্দ নয় মেসির বিশ্বজয়ী সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়ার। তরুণ উইঙ্গারকে পরামর্শ দিয়েছেন, ওরকম উদযাপন বন্ধ করে মেসির মতো করতে।

সম্প্রতি আর্জেন্টাইন এক সংবাদমাধ্যমে আলাপকালে গার্নাচোকে এমন পরামর্শ দিয়েছেন ডি মারিয়া। বলেছেন, ‘একমাত্র জিনিস যা আমি করব না তা হল ক্রিস্টিয়ানো উদযাপন। আমি গোল করব এবং মেসির মতোই করব। আমি এটার সাথে থাকব।’

‘সে খুব দ্রুত শেখা খেলোয়াড়, তার অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে। সে অভিজ্ঞতার সাথে এটি অর্জন করতে চলেছে। সে জাতীয় দলে আসছে, এটি এমন একটি জায়গা যেখানে অনেককিছু শিখতে পারবে এবং উন্নতি করতে থাকবে। এটি (জাতীয় দল) আমাকে প্রযুক্তিগতভাবে প্রতিটি উপায়ে বেড়ে উঠতে অনেক সাহায্য করেছে, যা দর্শনীয়।

‘মনে করি সেও অভিজ্ঞতার সাথে এটি অর্জন করবে। যখন ছোট ছিলাম, খেলার মধ্যে ৩০বার নাটকটি (উদযাপন) করতে চেয়েছিলাম। বছরের পর বছর ধরে বুঝতে পারবেন, যদি এটি করেন তবে আরও ভালো করে করবেন, এটি মূল্যবান। তার অনেকদূর ভবিষ্যৎ আছে, অনেক বড় ভবিষ্যৎ। এটা তার উপর নির্ভর করছে, তবে সে সক্ষম হবে। আমার আর বেশিকিছু বলার নেই, তার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার একটা কারণ আছে।’

মেসি এবং রোনালদো দুই মহারথীর সঙ্গেই মাঠ মাতিয়েছেন ডি মারিয়া। গার্নাচোও খেলেছেন দুজনের সাথে, ম্যানচেস্টার ইউনাইটেডে ও আর্জেন্টিনা দলে। কখনও মেসির প্রশংসা করতে চুপ না থাকলেও রোনালদোর একজন বড় ভক্ত রেড ডেভিল তারকা। এমনকি আইডলও মানেন সিআর সেভেনকে। ১৯ বর্ষী গার্নাচো গোল উদযাপনে অনুসরণ করছেন রোনালদোকে। বিখ্যাত ‘সিই..উ’র পাশাপাশি প্রায়ই তাকে রোনালদোর ব্র‌্যান্ডিং করা বুট ও অন্তর্বাস পরতে দেখা যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাগার্নাচোডি মারিয়ামেসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT