চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুইটারে সবচেয়ে বেশি অবমাননার শিকার রোনালদো-ম্যাগুয়ের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ন ০৩, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার ইউনাইটেডের দুই ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবং হ্যারি ম্যাগুয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সবচেয়ে বেশি অবমাননার শিকার হয়েছেন। এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

গত মৌসুমের প্রথম অর্ধেকে অফকমের সহযোগিতায় অ্যালান টুরিং ইনস্টিটিউট সমীক্ষা চালায়। দেখা গেছে, রোনালদো সেসময়ে ১২.৫২০টি অবমাননাকর টুইট পেয়েছেন, ম্যাগুয়ের পেয়েছেন ৮,৯৫৪টি।

তালিকায় পরে আছেন মার্কাস র‌্যাশফোর্ড। তাকে লক্ষ্য করে ৬,৪০০টির বেশি অবমাননাকর টুইট করা হয়েছে।

গত মৌসুমে ইউনাইটেডের হয়ে বেশি নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়াদের মধ্যে আরও আছেন- ব্রুনো ফার্নান্দেজ, ফ্রেড, জেসে লিংগার্ড, পল পগবা এবং ডেভিড ডি গিয়া। ষষ্ঠ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করা রেড ডেভিলরা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়াতে ক্লাবটির খেলোয়াড়রা তোপের মুখে পড়েন।

টটেনহ্যাম হটস্পার স্ট্রাইকার হ্যারি কেন ২,২১৭ এবং গত বছর ১০০ মিলিয়ন ইউরোয় ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করা জ্যাক গ্রিলিশ ১,৫৩৮টি অবমাননাকর টুইট পেয়েছেন।

২.৩ মিলিয়ন টুইটের উপর সমীক্ষা চালানো হয়েছিল। যার মধ্যে প্রায় ৬০ হাজার টুইটই ছিল অবমাননাকর। চমকে ওঠার মতো তথ্য হল, প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে অতিমাত্রায়। তথ্য বলছে, ১০ ফুটবলারের মধ্যে ৭ জনই অনলাইনে হেনস্তার শিকার হয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: টুইটারম্যাগুয়েরম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার পায়ে প্লাস্টার, সামাজিক মাধ্যেম ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT