চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে ইংল্যান্ডেই রাখবেন বোয়েলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ন ০৭, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

জার্মানির বায়ার্ন মিউনিখ থেকে ইংল্যান্ডের চেলসি হয়ে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ-ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাওয়ার পর গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে অনেকদূর। সবকিছু থামিয়ে পর্তুগিজ মহাতারকাকে ইংলিশ প্রিমিয়ার লিগেই রেখে দিতে চাচ্ছেন চেলসি মালিক টড বোয়েলি।

স্প্যানিশ গণমাধ্যমের খবর, ব্লুজ ক্লাবের নতুন মালিক বোয়েলি বড় কোনো তারকাকে দলে টানতে চাইছেন। স্টামফোর্ড ব্রিজে পর্তুগিজ যুবরাজকে তাই টানতে মুখিয়ে আছেন। স্ট্রাইকার ও অধিনায়কত্বসহ চেলসি যেসব জায়গায় ঘাটতি দেখছে তা পূরণ করতে দারুণ ভূমিকা রাখবেন রোনালদো-বিশ্বাস বোয়েলির।

চেলসি মালিক খুব করে চাইলেও, যদি কিন্তু থেকেই যাচ্ছে। ৩৭ বর্ষী তারকাকে টানার ব্যাপারে কি সিদ্ধান্ত নিবেন জার্মান কোচ টমাস টুখেলের সেটাই প্রশ্ন! তবে রোনালদোকে টানার ব্যাপারে আলোচনাটা এগিয়ে নিতে চান এই মার্কিন ব্যবসায়ী। ফুটবল পাড়ায় খবর- রোনালদোকে পেতে সবার চেয়ে এগিয়ে এখন ওয়েস্ট লন্ডনের ক্লাবটি।

অ্যান্টিনিও রুডিগার রিয়াল মাদ্রিদে ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন চলে গেছেন বার্সেলোনায়। রক্ষণভাগের গুরুত্বপূর্ণ দুই তারকা ছাড়াও আসছে মৌসুমে চেলসি পাচ্ছে না রোমেলু লুকাকুকেও। গত মৌসুমে নানা ঘটনার কারণ এই বেলজিয়ান তারকাকে ধারে পাঠিয়েছে ব্লুজ ক্লাব।

আসছে মৌসুমে বড় কোনো তারকাকে টেনে নিজেদের দল গুছিয়ে নিতে চাইছে চেলসি। ম্যান সিটি ও লিভারপুলের সঙ্গে শিরোপার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে পেতেও মুখিয়ে ব্লুজ ক্লাব।

Jui  Banner Campaign
ট্যাগ: চেলসিটুখেলবোয়েলিম্যানচেস্টার ইউনাইটেডরিয়ালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT