চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুভেন্টাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইতালির ক্লাব জুভেন্টাসের জার্সিতে তিন বছর খেলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ ছেড়ে সিরি আ’র ক্লাবটিতে যোগ দিয়েছিলেন, সেখানে ১০১টি গোল করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। এবার সাবেক ক্লাবের বিরুদ্ধে মামলা করতে চলেছেন সিআর সেভেন। পাওনা বেতন না দেয়ার অভিযোগে আইনি ব্যবস্থা নেবেন।

ইতালির লা গ্যাজেত্তা দেল এ প্রসঙ্গে ২০ পৃষ্ঠার দীর্ঘ এক প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশি মুদ্রায় ২৩২ কোটি ৭৪ লাখ টাকা সাবেক ক্লাব জুভেন্টাসের কাছে পাওনা আছে রোনালদোর।

করোনা মাহামারির সময় মূলত বেতন স্থগিত করার অনুরোধ জানালে সেসময় রোনালদো তা মেনে নিয়েছিলেন। পরবর্তীতে সময় পেরিয়ে গেলেও সেই টাকা বুঝে পাননি। তাই পাওনা আদায়ে ক্লাবটির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন আল নাসেরে খেলা ফরোয়ার্ড।

সর্বশেষ মৌসুমে দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় এমনিতেই ১০ পয়েন্ট কাটা গেছে জুভেন্টাসের। লিগে পয়েন্ট তালিকায় ৭ নম্বরে থেকে শেষ করায় উয়েফার কোনো প্রতিযোগিতায় খেলার সুযোগ পায়নি তুরিনের বুড়িরা। এমনকি আর্থিক ফেয়ার প্লে নীতি ভঙ্গ করায় একবছরের জন্য ইউরোপীয় প্রতিযোগিতা থেকে তাদের নিষিদ্ধও করেছে উয়েফা। গত মৌসুমে জুভদের জরিমানা গুনতে হয়েছে বড় অঙ্কের।

Jui  Banner Campaign
ট্যাগ: আল-নাসেরইতালিজুভেন্টাসপর্তুগালরোনালদোলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

এপস্টেইন নথি পড়ে স্তম্ভিত, সনাতন দর্শন নিয়ে সরব কঙ্গনা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

৪১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী

ফেব্রুয়ারি ৪, ২০২৬

বিকেএসপির সাবেক মহাপরিচালক কর্নেল লতিফের মৃত্যুতে বিসিবির শোক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

দেশে ভারতীয় ছবি আনতে একাই লড়াইয়ের ঘোষণা মামুনের

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা: ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT