চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বদেশী ক্লাবের বিপক্ষে রোনালদোর হ্যাটট্রিকে জিতেছে আল-নাসের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ন ০৮, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
হ্যাটট্রিকের পর আল-নাসের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো

হ্যাটট্রিকের পর আল-নাসের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে সৌদি ক্লাব আল-নাসের পর্তুগিজ ক্লাব রিও আভের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় তুলেছে। বৃহস্পতিবার রাতে লিওর মাঠে হ্যাটট্রিক করেছেন আল-নাসের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। আল-নাসেরে চুক্তি করে রোনালদোর স্বদেশী জোয়াও ফেলিক্স খেলেছেন প্রথম ম্যাচ। তিনি গোল না পেলেও সিআর সেভেনকে দিয়ে গোল করিয়েছেন।

এস্তেদিও আলগাভ্রেতে নেমে ম্যাচের ১৫ মিনিটে রিওর জালে বল জড়ান আল-নাসেরের ফরাসি ডিফেন্ডার মোহম্মদ সিমকান। প্রথমার্ধের অন্তিম মুহুর্তে ৪৪ মিনিটে ক্রিস্টিয়ানো প্রথম গোল করেন।

৬৩ মিনিটে ফেলিক্সের পাসে আবারও রিওর জালে বল জড়ান রোনালদো। স্বাগতিকরা ৬৮ মিনিটে পেনাল্টি পায়। অধিনায়ক রোনালদো পেনাল্টি নিয়ে পূরণ করেন মৌসুমের প্রথম হ্যাটট্রিক। পুরো ম্যাচেই বল দখলে আধিপত্য দেখায় আল-নাসের।

২০২৫ সালে ৪০ বর্ষী ক্রিস্টিয়ানো দেখা পেয়েছেন প্রথম হ্যাটট্রিকের। গতবছর তিনটি হ্যাটট্রিক করেছিলেন মহাতারকা। রোনালদোর এখন হ্যাটট্রিক সংখ্যা ৬৭। যা সবার চেয়ে বেশি। আরেক আর্জেন্টাইন মহাতারকা মেসির হ্যাটট্রিক ৫৯। এবছর মেসি দেখা পাননি কোন হ্যাটট্রিকের।

সৌদি প্রো লিগ শুরুর আগে পর্তুগালে ঝাঁলিয়ে নিচ্ছে আল-নাসের। ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনাল খেলবে তারা। প্রতিপক্ষ আল-ইত্তিহাদ। সৌদি ফেরার আগে ১০ আগস্ট তারা স্প্যানিশ ক্লাব আলমেরিয়ার বিপক্ষে খেলবে আরেকটি প্রীতি ম্যাচ।

Jui  Banner Campaign
ট্যাগ: আল-নাসেরক্রিস্টিয়ানো রোনালদোরিও আভেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT