চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশ্লীল অঙ্গভঙ্গির জন্য এক ম্যাচ নিষিদ্ধ রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ন ২৯, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

আল শাবাবের বিপক্ষে ম্যাচে দর্শকদের আচরণে মেজাজ হারান ক্রিস্টিয়ানো রোনালদো। খেলার মাঝে তারা পর্তুগিজ মহাতারকার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির নাম নিয়ে ধ্বনি তোলে। একপর্যায়ে তাদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করেন রোনালদো। আর তাতেই হয়েছেন এক ম্যাচ নিষিদ্ধ। একইসঙ্গে তাকে গুনতে হবে ১০ হাজার রিয়াল জরিমানা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০ হাজার টাকা।

সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটি বুধবার এ সিদ্ধান্তের কথা জানায়। সিআর সেভেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন না বলেও কমিটি সাফ জানিয়ে দেয়। দর্শকদের অসংযত আচরণের জন্য আল শাবাবকে নিতে হবে ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা।

সৌদি প্রো লিগে গত রোববারের ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিওগুলো ছড়িয়ে পড়ে। এমনটি তিনি প্রতিপক্ষে দলের সমর্থকদের দিকে লক্ষ্য করেই করেন বলে মনে হয়েছে।

২০২৩ সালের এপ্রিলে ৩৯ বর্ষী এ ফুটবলার আল হিলালের বিপক্ষে লিগ ম্যাচ শেষে ডাগআউটে যাওয়ার সময় অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন। সেই খেলায় আল নাসের ২-০ ব্যবধানে হেরেছিল।

আল নাসরের পরের ম্যাচ বৃহস্পতিবার, প্রতিপক্ষ আল হাজিম। নিষেধাজ্ঞা পাওয়ায় অবধারিতভাবেই এই ম্যাচে নেই রোনালদো। চলতি লিগে সর্বাধিক ২২ গোল পাওয়া মহাতারকা আল শাবাবের বিপক্ষে প্রথমার্ধে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আল-নাসেরআল-শাবাবজরিমানানিষিদ্ধরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT