চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর মাইলফলক, জয় আল নাসেরের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ন ০৩, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বর্ণাঢ্য ক্যারিয়ারে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দল ও ক্লাবের হয়ে সব মিলিয়ে ৮৫০টি গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। স্মরণীয় ম্যাচে আল হাজমের বিপক্ষে জয় পেয়েছে রোনালদোর আল নাসের।

কিং আবদুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে শনিবার রাতে আল হাজমের বিপক্ষে ৫-১ গোলে জিতেছে সিআর সেভেনের দল। ম্যাচে রোনালদো ও সাদিও মানে ছাড়াও গোল পেয়েছেন দলের আরও তিন ফুটবলার। একটি করে গোল করেছেন ওতাভিও, আব্দুলরহমান ঘারিব, ও আব্দুল্লাহ আল-খাইবারি।

মৌসুমের প্রথম দুই ম্যাচ হারের পর মনে হয়েছিল আরও একটি হতাশার মৌসুম কাটাতে যাচ্ছে আল নাসের। তবে টানা তিন ম্যাচে ৬ গোল করে আল নাসেরের সমর্থকদের মনে আশা জাগিয়েছেন রোনালদো। সবশেষ তিন খেলায় পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সৌদি প্রো লিগের ক্লাবটি।

আল হাজমের বিপক্ষে রোনালদো নিজে লক্ষভেদের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল। ৩৩ মিনিটে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে ঘারিবের কাছে বল দেন রোনালদো। ঘারিব বল জালে জড়াতে ভুল করেননি। বিরতির আগ মুহূর্তে দ্বিতীয় গোলটি করেন আল-খাইবারি।

দলের তৃতীয় গোলটিতে অবশ্য রোনালদো চাইলে নিজেই শট নিতে পারতেন। গোল হওয়ারও সম্ভাবনা ছিল। কিন্তু তিনি বল বাড়িয়ে দেন ফাঁকায় থাকা সতীর্থ ওতাভিওকে। সেখান থেকে আলতো ছোঁয়ায় গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার।

ম্যাচে চতুর্থ গোলটি করেন সিআর সেভেন। তাতেই ৮৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। বর্তমানে যারা খেলছেন, তাদের মধ্যে রোনালদোর কাছাকাছি আছেন কেবল লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের গোলসংখ্যা ৮১৮।

Reneta

ম্যাচের শেষ গোলটি করে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন সাদিও মানে।

এই জয়ে পাঁচ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে উঠে এসেছে আল নাসের। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দুইয়ে আল-তাওউন।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আল হিলালআল-নাসেরমানেরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

দৌলতদিয়ায় বাস ডুবিতে চারজনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ৪০ জন!

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতেও রাজি নিউজিল্যান্ড

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT