চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কসোভোর খেলতে অস্বীকৃতি কাণ্ডে জয়ী রোমানিয়ারও জরিমানা

উয়েফা নেশনস লিগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ন ২১, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

গত সপ্তাহে উয়েফা নেশনস লিগের ‘সি’ লিগে গ্রুপ ২এ খেলা ছিল রোমানিয়া ও কসোভোর। বুখারেস্টে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়েছিল। প্রথমার্ধে দুদল গোলশূন্য বিরতিতে যাওয়ার পর বাধে গণ্ডগোল। ফিরে আসার পর রোমানিয়ার সমর্থকরা ‘সার্বিয়া’ ‘সার্বিয়া’ দুয়োধ্বনি দিলে বৈষম্যের অভিযোগ তুলে খেলতে অস্বীকৃতি জানায় কসোভো।

বাতিল হওয়া ম্যাচের জন্য উয়েফার আপিল বডির কাছে আবেদন করে রোমানিয়া। উয়েফা স্বাগতিক দলকে ৩-০ গোলে জয়ের ঘোষণা দিয়েছে। এ জয়ে সব ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রোমানিয়া। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে গ্রুপপর্ব শেষ করেছে কসোভো। ৬ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে কসোভোকে। অবশ্য কসোভো সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশনে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।

উয়েফা আপিল বডি ঘোষণা করেছে, ‘রোমানিয়া এবং কসোভো দলের মধ্যে নেশনস লিগ ২০২৫এর যে ম্যাচটি ১৫ নভেম্বর ২০২৪এ কসোভোর জন্য বাতিল হয়েছিল। তারা ম্যাচটি ৩-০ গোলে হেরেছে বলে মনে করা হয়েছে এবং ম্যাচটি সম্পন্ন না হওয়ার পূর্ণ দায় কসোভোর।’

দুয়োধ্বনির ঘটনায় জরিমানা গুনতে হবে রোমানিয়া ফুটবল ফেডারেশনকেও। ৫০ হাজার ইউরো জরিমানা গুনতে হবে রোমানিয়া ফুটবল ফেডারেশনকে। একইসঙ্গে পরে ঘরের মাঠে কোনো খেলায় দলটিকে দর্শকশূন্য হয়েও খেলতে হবে।

দুয়োধ্বনি ছাড়াও বিভিন্ন বিষয়ের জন্য জরিমানা গুনতে হবে রোমানিয়াকে। এরমধ্যে রয়েছে রাজনৈতিক বার্তার জন্য ৩০ হাজার, কিছু ছুঁড়ে মারার জন্য ৯ হাজার, আগুন জ্বালানোর জন্য সাড়ে ৪ হাজার, লেজার পয়েন্টারের জন্য ৮ হাজার, জাতীয় সংগীতের সময় বাধাদানের জন্য সাড় ১২ হাজার এবং যোগাযোগের পথে বাধা দেয়ার জন্য ১৪ হাজার ইউরো করে মোট ৭৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে রোমানিয়া ফেডারেশনকে।

১৫ নভেম্বরের খেলায় বিরতির পর মাঠ থেকে উঠে যাওয়া কসোভো দল আর মাঠে ফেরেনি। স্বাগতিত রোমানিয়া ৭৪ মিনিট পর্যন্ত মাঠে অপেক্ষা করে। এরপর রেফারি খেলা বাতিলের ঘোষণা করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উয়েফাকসোভোনেশনস লিগবুখারেস্টরোমানিয়ালিড স্পোর্টসসাবিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেনমার্কে কেউ এককভাবে জয়ী নয়, জোট সরকার গঠনে অনিশ্চয়তা

মার্চ ২৫, ২০২৬

ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ১৫ দফা শান্তি পরিকল্পনা, ইরান বলছে লড়াই চলবে

মার্চ ২৫, ২০২৬

অপারেশন সার্চলাইটের গণ/হত্যা: স্বীকৃতির পথে নতুন পদক্ষেপ

মার্চ ২৫, ২০২৬

গ্লোবাল সামিটে জুবাইদা রহমান, শিশুদের ভবিষ্যৎ গঠনে জোরালো বার্তা

মার্চ ২৫, ২০২৬

প্রয়াণের এক বছর: সন্‌জীদা খাতুনের শূন্যতা আজও অপূরণীয়

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT