চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে ইংল্যান্ডকে পেল ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ন ০৬, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আগেই নিশ্চিত ছিল সেমিফাইনালের টিকিট। জিম্বাবুয়েকে ৭১ রানে হারিয়ে গ্রুপ-২ থেকে শীর্ষ দখল করে সেরা চারে গেল রোহিত শর্মার দল। সেমিতে ১০ নভেম্বর মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে লড়বেন যাদব-কোহলিরা।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শীর্ষে ওঠার ম্যাচে ক্রেইগ আরভিনের দলের বিপক্ষে লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের ঝোড়ো ফিফটিতে ১৮৬ রানের সংগ্রহ আনে ভারত। জবাবে অশ্বিন-শামিদের বোলিং তোপে ১১৫ রানে আটকে যায় জিম্বাবুয়ে। ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন ২৫ বলে ৬১ রান করা ভারতের হার্ডহিটার ব্যাটার যাদব।

রোববার দুইশ ছুঁইছুঁই লক্ষ্যের জবাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। টপ, মিডল হয়ে লোয়ার অর্ডারের প্রায় সবাই ধুঁকেছেন রান পেতে। সর্বোচ্চ ৩৫ রান করেছেন রায়ান বুর্ল। দ্বিতীয় সর্বোচ্চ রাজার ২৪ বলে ৩৪ রান।

ভারতের হয়ে বোলিং ইনিংসের প্রথমে তোপ দাগেন ভূবনেশ্বর কুমার। ৩ ওভারে খরচ করেছেন ১১ রান। আর্শদ্বীপ ঝুলিতে পুরেছেন একটি উইকেট। দুটি করে শিকার শামি ও পান্ডিয়ার। ৪ ওভারে ২২ রান খরচায় ৩টি উইকেট তুলছেন অশ্বিন। ভারতের দুর্দান্ত দিনে সবচেয়ে খরুচে ছিলেন অক্ষর প্যাটেল, ৩.২ ওভারে ৪০ রান বিলিয়ে ফিরিয়েছেন টেন্ডাই চাতারাকে।

এরআগে সেমির মহড়ায় রূপ নেয়া ম্যাচে ব্যাটিংয়ে ভালো শুরু পায়নি রোহিতের দল। অধিনায়ক ফিরেছেন ১৩ বলে ১৫ রান করে। বিরাট কোহলি আনেন ২৫ বলে ২৬ রান। অপর পাশে ৩৫ বলে ঝড় তুলে রানের চাকা সচল রাখেন রাহুল।

বিশ্বকাপের এ আসরে দ্বিতীয় ফিফটি তুলে নেয়ার পর বেশি সময় থাকতে পারেননি রাহুল। রাজার বলে মাসাকাদজাকে ক্যাচ দেয়ার আগে তিনটি করে চার-ছক্কায় করেন ৫১ রান। বাকি সময়ে চলেছে শুধু সূর্যকুমার যাদব শো। মেলবোর্নের মাঠের প্রায় চারদিকে উড়িয়ে-ঘুরিয়ে মেরেছেন ৩৬০ ডিগ্রি ব্যাটার।

Reneta

পঞ্চম উইকেট জুটিতে রিশভ পান্ট ব্যর্থ হলে যাদবকে সঙ্গ দেন পান্ডিয়া। ইনিংস শেষ করে আসার আগে যাদব শেষ ৫ ওভারে তুলেন প্রায় ষোলো করে রান। ভারত হার্দিককে হারালেও এসময় যোগ করে ৭৯ রান।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যাদব শো চলেছে ইনিংসের শেষ বল পর্যন্ত। ২৫ বলে ৬১ রানের অপরাজিত ইনিংসে তিনি হাঁকান ৬টি চার ও চারটি ছক্কা। এক পঞ্জিকাবর্ষে এক হাজার রানের মাইলফলক পেরোন এদিন।

যাদব-রাহুল শো-র দিনে সবচেয়ে বাজে কাটিয়েছেন ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগ্রাভা। ৫০ রান দিয়ে রোহিতকে ফিরিয়েছেন মুজারাবানি। ৪ ওভারে ৪৪ রান দেয়া এনগ্রাভার শিকারও এক উইকেট। বোলিংয়ে দুর্দান্ত ছিলেন শেন উইলিয়ামস। ২ ওভারে ৯ রান দিয়ে ফেরান কোহলি ও পান্টকে।

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি ইংল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতরাজারাহুলরোহিতসূর্যকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT