চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রোহিত, সৌম্য-নাসুম-তানভীরের বড় লাফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ন ২৯, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ইতিহাস তৈরি করেছেন ভারতের ওপেনিং ব্যাটার রোহিত শর্মা। ওয়ানডেতে ১৮ বছরের ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডেতে শীর্ষে উঠেছেন ৩৮ বর্ষী তারকা ব্যাটার। কদিন আগেই ভারতের ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছেন ডানহাতি এ ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষীয় সিরিজে দুর্দান্ত ব্যাটিং করে এ পুরস্কার পেয়েছেন তিনি। 

দ্বিতীয় ম্যাচে ৭৩ এবং তৃতীয় ও শেষ ম্যাচে ১২১ রানে অপরাজিত ছিলেন রোহিত। যদিও ভারত সিরিজ হারে ২-১ ব্যবধানে। তার ওই ইনিংসের কল্যাণে শীর্ষে উঠে এসেছেন রোহিত।

আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাতে শীর্ষে উঠে এসেছেন রোহিত। তিনে থাকা রোহিত দুই ধাপ এগিয়ে পেছনে ফেলেছেন ইব্রাহিম জাদরান ও শুভমন গিলকে। রোহিতের সাফল্যে দুইধাপ পিছিয়েছেন ভারতের অধিনায়ক গিল। তার অবস্থান এখন তিনে, জাদরান দুইয়ে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ব্যাট করে একধাপ উপরে উঠেছেন নাজমুল হোসেন শান্ত। তার অবস্থান এখন ৪৩ এ। ৩৫এ থাকা তাওহিদ হৃদয়ের অবস্থান অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে বড় লাফ দিয়েছেন সৌম্য সরকার। ২৪ ধাপ এগিয়ে তার বর্তমান অবস্থান ৬২তে। তবে ৩ ও ৫ ধাপ করে পিছিয়েছেন জাকের আলী অনিক ও লিটন দাস।

সৌম্যের মত বোলিংয়ে ২৪ ধাপ এগিয়েছেন নাসুম আহমেদ, তার অবস্থান এখন ৪৭এ। ২৭ ধাপ এগিয়ে ৬৯ এ উঠে এসেছেন তানভীর ইসলাম। চার ধাপ এগিয়ে রিশাদ হোসেনের বর্তমান অবস্থান ৬২তে। ব্যাটিংয়ে অপরিবর্তিত থাকা মেহেদী হাসান মিরাজ বোলিংয়ে এক ধাপ এগিয়ে ১৬তে উঠে এসেছেন। তবে দুই ধাপ করে পিছিয়েছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তিন ও চার ধাপ করে পিছিয়েছেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। শীর্ষে আছেন রশিদ খান, দুইয়ে কেশভ মহারাজ এবং তিনে মাহেশ থিকশানা।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের প্রথম সাত ধাপ অপরিবর্তিত আছে। ৯ ধাপ এগিয়ে ৯৬তে উঠে এসেছেন নাসুম আহমেদ। দুই ধাপ এগিয়ে রিশাদ উঠে এসেছেন ৩৫এ। তবে তিনধাপ পিছিয়েছেন মোস্তাফিজ, দুই ধাপ তানজিম হাসান সাকিব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিতানভীরনাসুমবাংলাদেশভারতরোহিতলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT