চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত ঝড়ে অস্ট্রেলিয়ার সামনে রানের পাহাড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ন ২৪, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়া বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন রোহিত শর্মা। একাধিক রেকর্ডমাল্যে সাজিয়েছেন ইনিংস। তাতে ভর করে অজিদের সামনে ২০৬ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করিয়েছে ভারত।

সেন্ট লুসিয়ায় সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে টসে জিতে ভারতকে আগে ব্যাটে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ২০৫ রানের সংগ্রহ গড়ে ভারত।

অজি বোলারদের তুলোধুনো করেছেন রোহিত। ৭টি চার ও ৮টি ছক্কায় ৪১ বলে ৯২ রানের ইনিংস খেলেছেন। টি-টুয়েন্টি বিশ্বকাপে রোহিতের সর্বোচ্চ রানের ইনিংস এটি। ২০১০ বিশ্বকাপে বার্বাডোজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৯ রানে অপরাজিত ছিলেন তিনি। সেইসঙ্গে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২০০ ছক্কার রেকর্ড গড়েছেন তারকা ওপেনার। টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিকও এখন রোহিত।

দলীয় একটি রেকর্ডও হয়েছে ভারতের। ৮.৪ ওভারে শতরান পূর্ণ করে ভারত। টি-টুয়েন্টি বিশ্বকাপে দলটির দ্রুততম শতরানের ঘরে পৌঁছানোর রেকর্ড এটি। ২০০৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০.২ ওভারে শতরান পূর্ণ করেছিল ভারত।

রোহিত ছাড়াও ঝড় তুলেছিলেন অন্য ব্যাটাররা। একমাত্র ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। পাঁচ বল খেলে কোনো রান না করেই ফিরেছেন।

দুই ছক্কা ও তিন চারে ১৬ বলে ৩১ রান করেছেন সূর্যকুমার যাদব। দুটি চার ও এক ছক্কায় ২২ বলে ২৮ রান করেন শিভম দুবে। দুই ছক্কা ও এক চারে ১৭ বলে ২৭ রান করেন হার্দিক পান্ডিয়া। রিশভ পান্ট ১৪ বলে ১৫ রান এবং রবীন্দ্র জাদেজা ৫ বলে ৯ রান করেন।

Reneta

অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ও মার্কাস স্টয়নিস দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়া২৪টসটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪রোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT