চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা শিশুদের উন্নত ভবিষ্যত নিশ্চিত করতে হবে: প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৫ অপরাহ্ন ১৩, জুন ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন,আমাদের নিশ্চিত করতে হবে যে রোহিঙ্গা শিশুরা আশা এবং উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার উপকরণ নিয়ে বেড়ে ওঠে।

শুক্রবার (১৩ জুন) ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সাথে এক ফোনালাপে এই কথা বলেন প্রধান উপদেষ্টা।

ফোনালাপে দুই জনের মধ্যে বাংলাদেশের চলমান অর্থনীতি পুনরুদ্ধার এবং রোহিঙ্গা শরণার্থী শিশুদের শিক্ষার সুযোগ দিতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। গর্ডন ব্রাউন বর্তমানে জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নেতৃত্ব দানে ড. ইউনূসের ভূয়সী প্রশংস করেছেন গর্ডন ব্রাউন। এছাড়া অর্থনীতিকে স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে অধ্যাপক ইউনূসের উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

দুই নেতা বাংলাদেশের শরণার্থী শিবিরে বসবাসকারী রোহিঙ্গা শিশুদের শিক্ষাগত দুর্দশার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রোহিঙ্গা শিশুদের প্রায় ৫ লাখ আনুষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত। ফলে এই দুই নেতা ‘হারানো প্রজন্ম’ গঠনের ঝুঁকি এড়াতে শিক্ষার সুযোগ প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেন।

রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য সহায়তা সংগ্রহে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে রোহিঙ্গা শিশুরা আশা এবং উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার উপকরণ নিয়ে বেড়ে ওঠে। গর্ডন ব্রাউন শিক্ষার জন্য তার বিশ্বব্যাপী সমর্থনের ওপর ভিত্তি করে শিবিরের মধ্যে শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে বাংলাদেশের সাথে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।

Reneta

ব্রাউন পরিস্থিতি সরাসরি মূল্যায়ন এবং সহায়তার উপায় অনুসন্ধানের জন্য আগামী মাসগুলোতে বাংলাদেশ সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কথোপকথনে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডা এবং গণতন্ত্রে শান্তিপূর্ণ উত্তরণে এর ভূমিকাসহ পারস্পরিক স্বার্থের বৃহত্তর বিষয়গুলোও তুলে ধরা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধান উপদেষ্টারোহিঙ্গা
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT