চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস পুকুরে পড়ে ১৭ জন মৃত্যুর ঘটনায় চালক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ন ২৬, জুলাই ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

ঝালকাঠি সদরের ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে ১৭ জন মৃত্যুর ঘটনায় ঘাতক বাসচালক মোহন খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে সোমবার বিকেলে ঝালকাঠির রাজাপুর এলাকা থেকে বাসটির সুপার ভাইজার মো. ফয়সাল মিজানকে গ্রেপ্তার করে বরিশাল র‌্যাব-৮।

গত শনিবার সকাল ১০টার দিকে ঝালকাঠির সদরের ছত্রকান্দা এলাকায়  একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় একটি বাস। বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিলেন। এর মধ্যে ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে ৩ শিশু, ৮ জন নারী ও ৬ জন পুরুষ। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ১৭ জনকে।

দুর্ঘটনার কারণ উদঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।

Reneta

দুর্ঘটনার পর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, বাসটি পুরাতন ও ত্রুটিপূর্ণ ছিল। তাছাড়া যারা বেঁচে ফিরেছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। যাত্রীরা বলেছেন, রাজাপুর স্টেশনের পর থেকেই বাসচালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন।

ওই দুর্ঘটনায় আহত আরিফ নামে এক যাত্রী বলেছিলেন, ৪০ সিটের গাড়িতে কমপক্ষে ৬০ জন লোক ছিল। আমি চালকের ঠিক পেছনে দাঁড়িয়ে ছিলাম। অতিরিক্ত যাত্রী নিয়ে চালক যাত্রীদের সঙ্গে তর্কাতর্কি চলছিল। ঠিক তখনই দেখলাম গাড়িটি এলোমেলো চলা শুরু করে। এরপরই পুকুরে পড়ে যায়।

ট্যাগ: ঝালকাঠিসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

দুয়ো নয়, সমর্থকদের পাশে চান রিয়াল কোচ

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: কিশোরগঞ্জ প্রতিনিধি

নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ১, ২০২৬

বিসিবিতে গণমাধ্যমের উপর ‘বিধিনিষেধ’, প্রতিবাদ বিএসজেএ ও বিএসপিএর

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT