চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ময়ূরাক্ষী’ নির্মাতার নতুন ছবিতে ঋতুপর্ণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ন ০৮, জুলাই ২০২৪
বিনোদন
A A

প্রথম ছবি ‘পদ্মাপুরাণ’ দিয়ে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেন নির্মাতা রাশিদ পলাশ। দ্বিতীয় ছবি ‘ময়ূরাক্ষী’ দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই নির্মাতা। এবার কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে যুক্ত করেছেন তার নতুন চলচ্চিত্র ‘তরী’তে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাশিদ পলাশ বলেন,‘ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি আমাদের চলচ্চিত্রে কাজ করার বিষয়ে সম্মতি দিয়েছেন। এর মধ্যে আমরা ঋতুপর্ণার সঙ্গে আনুষ্ঠানিক বিষয়গুলো ঠিক করে ফেলব।’

নির্মাতা আরও জানান এরইমধ্যে ছবিটির কিছু অংশের শুটিং হয়েছে রাজশাহীতে। বাকী অংশের শুটিং আসছে সেপ্টেম্বর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্ত শুটিংয়ের জন্য সেপ্টেম্বর নাগাদ ঢাকায় আসতে পারেন। এই ছবিতে ঋতুপর্ণাকে এক্সট্রা আর্টিস্টের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

ছবির অন্যান্য চরিত্রে কারা অভিনয় করছেন এখনই জানাতে চান না নির্মাতা। শিগগিরই অন্য শিল্পীদের নাম ঘোষণা করবেন বলেও জানান তিনি।

‘তরী’র গল্প লিখেছেন আহাদুর রহমান, চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী। পূণ্য ফিল্মসের ব্যানারে এ বছরই শুটিং-ডাবিং সম্পন্ন করে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের।

ঈদুল আজহায় ঢাকার একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাশিদ পলাশের ‘ম‌য়ূরাক্ষী’। বর্তমানে ঢাকার বাইরে ছবিটির প্রদর্শনী হচ্ছে। ‘রঙবাজার’ নামে এই নির্মাতার আরেকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঋতুপর্ণাগোলাম রাব্বানীরাশিদ পলাশলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT