চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ দুই ওভারের ঝড়ে রিশাদদের হারাল শরিফুলদের পেশোয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ন ২৮, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সুপার লিগে মুখোমুখি লড়াইয়ে খুব একটা আলো ছড়াতে পারেননি শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। রাওয়ালপিন্ডি পিন্ডিজের জার্সিতে রিশাদ ১ উইকেট পেলেও পেশোয়ার জালমির শরিফুল ছিলেন উইকেট শুন্য। পিন্ডিজের দেয়া দুই শতাধিক রানের লক্ষ্যে নেমে চাপে পড়লেও শেষ ১৩ বলে ৪৩ রান তুলে দারুণ জয় পেয়েছে পেশোয়ার। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে রাওয়ালপিন্ডি। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ২১৪ রান তোলে দলটি। জবাবে নেমে ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে পেশোয়ার।

রাওয়ালপিন্ডিকে ঝড়ো শুরু এনে দেন ইয়াসির খান ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে মিলে উদ্বোধনীতে ১২৫ রান তোলেন। ৫ চার ও ১ ছক্কায় ৩২ বলে ৪১ রান করেন রিজওয়ান। ১৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় ফ্র্যাঞ্চাইজিটি। ইয়াসির খান আউট হন ৭ চার ও ৬ ছক্কায় ৪৬ বলে ৮৩ রান করে।

১৮৫ রানে কামরান গুলাম আউট হন। ২ চার ও ৩ ছক্কায় ২০ বলে ৩৭ রান করেন। ১৯৭ রানে চতুর্থ উইকেট হারায় পিন্ডিজ। ড্যারিল মিচেল ফেরেন ১৩ বলে ২৩ রান করেন। পরে স্যাম বিলিংস ও আব্দুল্লাহ ফজল মিলে ইনিংস শেষ করেন। বিলিংস ৮ বলে ১৮ রান করেন।

পেশোয়ার বোলারদের মধ্যে শরিফুল ইসলাম ৪ ওভারে ৩১ রান খরচ করেন। আলি রেজা ২ উইকেট এবং অ্যারন হার্ডি ও আমের জামাল একটি করে উইকেট নেন।

রানতাড়ায় নেমে উদ্বোধনীতে ৭৮ রান তোলেন বাবর আজম ও মোহাম্মদ হারিস। ২৮ বলে ৩৯ রান করে বাবর ফিরলে জুটি ভাঙে। ৯৬ রানে হারিস আউট হন। ২৮ বলে ৪৭ রান করেন তিনি।

Reneta

১৩.৩ ওভারে ১২৮ রানে অ্যারন হার্ডির উইকেট হারায় দলটি। হার্ডি ৮ রানন করেন। দুই রান যোগ করতেই কুশল মেন্ডিস ফিরে যান ১৭ বলে ৩১ রান করে।

পঞ্চম উইকেটে আব্দুল সামাদ ও মিচেল ব্রেসওয়েল মিলে ঝড় তোলেন। ২৩ বলে ৬৪ রান তোলেন দুজনে। ১৭.৬ ওভারে সামাদ আউট হন ১ চার ও ৪ ছক্কায় ১১ বলে ৩৩ রান করে। এরপর ৮ বলে ২৪ রানের অপরাজিত জুটিতে জয় নিশ্চিত করেন ব্রেসওয়েল ও আমের জামাল। ব্রেসওয়েল ১৭ বলে ৩৫ এবং জামাল ৫ বলে ১৭ রান করেন।

পিন্ডিজের হয়ে রিশাদ হোসেন ৪ ওভারে ৩৫ রান খরচায় ১ উইকেট নেন। আমাদ বাট ২ উইকেট নেন। এছাড়া আসিফ আফ্রিদি ও মোহাম্মদ আমির এক উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাসিম শাহপেশোয়াররাওয়ালপিন্ডিরিশাদলিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনা জেনারেলদের সব শর্ত মানলেও খালেদা জিয়ার না

মার্চ ২৮, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

মার্চ ২৮, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

মার্চ ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে অপরাধে জড়িত অভিযোগে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

মার্চ ২৮, ২০২৬

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঢাবি শিক্ষক মোনামীর ছবি নিয়ে যা জানা গেল

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT