চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে পাকিস্তান ছেড়ে আমিরাতে যাচ্ছেন রিশাদ-নাহিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ন ০৯, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

পিএসএলে খেলতে পাকিস্তানে আছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে শুক্রবার রাতেই পাকিস্তান ছাড়ছেন তারা। আপাতত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিয়ে যাওয়া হবে তাদের।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন আছড়ে পড়ার পর পরিস্থিতি বদলে গেছে। নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান থেকে পিএসএল সরিয়ে নেয়া হয়েছে আরব আমিরাতে। রিশাদ-নাহিদের পাশাপাশি অন্য বিদেশি ক্রিকেটাররাও পাকিস্তান ছাড়ছেন রাতে।

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় নাহিদ ও রিশাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিসিবি চেয়ারম্যান, পিএসএল চেয়ারম্যান ও ইসলামাবাদে বাংলাদেশ হাই-কমিশনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করছে বোর্ড।

শুক্রবার ভিডিও বার্তায় বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করছে পিসিবি।

বলেছেন, ‘গত মঙ্গলবার থেকে দুই দেশের মধ্যে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, পার্শ্ববর্তী দেশ হিসেবে এটা আমাদের উদ্বেগের সৃষ্টি করেছে। আপনারা জানেন, আমাদের দুজন জাতীয় দলের খেলোয়াড় পাকিস্তানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলছে। সেই টুর্নামেন্ট থেকে যখন আমরা প্রথম খবর পেয়েছি, তখন ক্রিকেট বোর্ড, ক্রিকেট অপারেশন্স থেকে শাহরিয়ার নাফিস সার্বক্ষণিক যোগাযোগ করেছে। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে পিএসএলের সিইওর সাথে যোগাযোগ করেছি, ফোনে কথা বলেছি।’

‘আমি পিসিবির সভাপতিকেও মেসেজ পাঠিয়েছি। নিয়মিত তাদের সঙ্গে আমরা যোগাযোগের মধ্যে ছিলাম। আপনারা জানেন, সবাইকে একসময় একসঙ্গে করা হয়েছিল, এখানে শুধু আমাদের দেশের ক্রিকেটারই ছিলেন না, অনেক বিদেশি ক্রিকেটার ছিল। সম্মিলিত প্রচেষ্টা করছিলেন কীভাবে এটার সমাধান বের করা যায়। সিদ্ধান্ত হয়েছে তারা আজকে চেষ্টা করবে যাতে এখান থেকে নিরাপদ কোনো জায়গায় সরিয়ে নেয়া যায়। পাশাপাশি বোর্ড থেকে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।’

Reneta

রিশাদ-নাহিদ ছাড়াও পিএসএল কাভার করতে যাওয়া দুজন বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকের নিরাপত্তা নিয়ে কাজ করছে বিসিবি। খেলোয়াড়দের সঙ্গে দুই সাংবাদিককেও আরব আমিরাতে নিয়ে যাওয়া হবে।

বিসিবি সভাপতি বলেছেন, ‘আপনারা জানেন আমাদের দুজন ক্রীড়া সাংবাদিক আছেন সেখানে। আমরা দুজনের সঙ্গেই কথা বলেছি এবং ওনাদের দুজনের নামই ক্রিকেট বোর্ড থেকে বলেছি। যখনই তারা একসাথে যাবেন, তাদের দুজনের নাম দুটো যেন উল্লেখ করা হয়। তারা পেশাদার দায়িত্ব পালনে গেছেন এবং ক্রিকেট বোর্ড মনে করে এখানেও একটা দায়িত্ব আছে। আমরা চেষ্টা করছি তাদেরও যেন নিরাপত্তা নিশ্চিত করে ক্রিকেটারদের সঙ্গে একসঙ্গে নিরাপদ জায়গায় নেয়া হয়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাহিদপিএসএলপিসিবিফারুক আহমেদবিসিবিভারত-পাকিস্তানভারত-পাকিস্তান যুদ্ধরিশাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাইক চালকদের জন্য চালু উবারের নতুন সুবিধা

মার্চ ২৫, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে জুবাইদা রহমানের তাগিদ

মার্চ ২৫, ২০২৬

জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক

মার্চ ২৫, ২০২৬

ইরানের সাথে ট্রাম্পের আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে পতন

মার্চ ২৫, ২০২৬

ভিয়েতনামকে পরীক্ষায় ফেলার ক্ষমতা আছে বাংলাদেশের

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT