চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলে কাটানো দুর্বিষহ দিনের বর্ণনায় মুখ খুললেন রিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ন ১৬, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। মূলত সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বার বার অভিযোগের আঙুল উঠেছে তার দিকেই। কারণ সে সময় অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন এই অভিনেত্রী।

সুশান্তের মৃত্যুর পর যেন হাজারও বিতর্কের জালে বাঁধা পড়েন রিয়া। এমনকি মাদককাণ্ড সহ সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে জেলও খাটতে হয়েছে তাকে। এবার জেলের সেই দুর্বিষহ দিনগুলোর বর্ণনায় মুখ খুললেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘জালেবি’ খ্যাত অভিনেত্রী বলেন, ২০২০ সালে সুশান্ত যখন মারা যায় সে সময় দেশজুড়ে লকডাউন চলছিল। আর করোনাকালে জেলবন্দি হওয়ায় প্রায় ১৪ দিন একা একটা কক্ষে থাকতে দেওয়া হয় রিয়াকে। পাশাপাশি তাকে খাবার হিসেবে দেওয়া হতো রুটি আর ক্যাপসিকাম।

আবেগতাড়িত হয়ে রিয়া বলেন, করোনাকালের কিছু নির্দিষ্ট নিয়মের জন্যই ১৪ দিন আমাকে জেলের একটা ঘরে সম্পূর্ণ একা রাখা হয়। আমাকে জিজ্ঞেস করা হতো দুপুরে খাব কি না। সত্যি বলতে এতো ক্ষুধা পেতো এবং ক্লান্ত থাকতাম যে, যেটাই খেতে দেওয়া হতো আমাকে সেটাই খেয়ে নিতাম।

অভিনেত্রী আরও বলেন, সেই সময় আমাকে রুটি আর ক্যাপসিকাম খেতে দেওয়া হতো। সেটা কিন্তু তরকারির মতো ছিল তেমনটা ভাবারও কোনো কারণ নেই। সেটাতে শুধুই ক্যাপসিকাম এবং পানি থাকত। এছাড়াও জেলের বাথরুম প্রচণ্ড নোংরা ও ছোট ছিল যেটিতে মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম।

তবে জেলবন্দি সময়ে বেশ কিছু বাস্তবতার সম্মুখীন হন রিয়া। বলা যায়, নিজের মধ্যে কিছু নৈতিকতা তৈরি হয় এই অভিনেত্রীর। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি জেলবন্দি থাকাকালীন দেখেছি অনেক বন্দির পরিবারের সামর্থ্য নেই। তাই পাঁচ-দশ হাজার টাকার বিনিময়ে তাদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার কেউ ছিল না। আমার তো তাও পরিবার এবং বন্ধুরা আছে। তাই নিজেকে ভাগ্যবান বলে মনে হতো আমার।

Reneta

সূত্র: নিউজ এইটটিং

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়া চক্রবর্তীসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

২০ শীর্ষ ঋণখেলাপি কোম্পানির মালিক যারা

এপ্রিল ৬, ২০২৬

ফ্রান্সে এক ম্যাচে ২৭ ফুটবলারের ২৪ জনকেই লাল কার্ড

এপ্রিল ৬, ২০২৬

নাসির আলী মামুনের ক্যামেরায় দুই কবির জীবনগাথা

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের ভাইরাস শিশুদের রোগ প্রতিরোধ ব্যবস্থা হাইজ্যাক করে

এপ্রিল ৬, ২০২৬

হামে ২২ দিনে ২০ জনের মৃত্যু

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT