চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যাকে দেখে মোদির প্রশ্ন, ‘আপ ক্যায়সে হ্যায়?’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ন ২৩, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার গ্রহণ করেন তিনি।

এদিন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অনেক ভিড়ের মধ্যে যখন নরেন্দ্র মোদির সঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যার দেখা হয়, তখন নরেন্দ্র মোদি তাকে প্রশ্ন করেন- ‘আপ ক্যায়সে হ্যায়?’ এসময় তাদের মাঝে কুশল বিনিময় হয়।

পরে ভারত প্রেসিডেন্টের অফিশিয়াল এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার) থেকে পুরস্কারপ্রাপ্তদের নিয়ে পৃথক পোস্ট করা হয়। বাংলাদেশে রবীন্দ্রসংগীতে নিবেদিতপ্রাণ উল্লেখ করে শিল্পে রেজওয়ানা চৌধুরী বন্যার অবদানের কথা তুলে ধরা হয়। সেইসাথে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিনে বন্যার কণ্ঠে গাওয়া ভজন ‘বৈষ্ণব জন তো তেনে কহিয়ে’র কথাও স্মরণ করা হয় পোস্টে।

Reneta

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবছর ৫ গুণী ব্যক্তিকে পদ্মবিভূষণ, ১৭ জনকে পদ্মভূষণ ও ১১০ জন পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার।

সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছিল মোদি সরকার৷ যার মধ্যে পদ্মশ্রী পুরস্কার প্রাপকের তালিকায় ছিলেন বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যা।

Jui  Banner Campaign
ট্যাগ: অমিত শাহদ্রৌপদী মুর্মুনরেন্দ্র মোদিরবীন্দ্রসংগীতরেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রমজানে গ্যাস সংকট মোকাবেলায় প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া।

চেকপোস্টে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের, প্রতিবাদে সড়ক অবরোধ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আসিফ নজরুল ‘মিথ্যা’ বলেছেন, অভিযোগ সালাহউদ্দিন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাকের ধাক্কায় নিহত ‎২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস এর ৭শ’ কোটি ডলারের ফান্ড

গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস এর ৭শ’ কোটি ডলারের ফান্ড

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT